ভোটার-বান্ধব পরিবেশ নিশ্চিত করতে ‘নিশ্চিত ন্যূনতম সুবিধা’ বাস্তবায়নে জোর জেলা আয়ুক্তের

Spread the news

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৩০ মার্চ : আসন্ন আসাম বিধানসভা নির্বাচন জিইএলএ ২০২৬-কে সামনে রেখে হাইলাকান্দি জেলায় নির্বাচন প্রস্তুতি আরও জোরদার করতে সোমবার এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা আয়ুক্ত  অভিষেক জৈনের সভাপতিত্বে আয়োজিত এই সভায় এলএসি ১২১ হাইলাকান্দি এবং এলএসি ১২২ আলগাপুর-কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের জোনাল ও সেক্টর আধিকারিকদের পাশাপাশি ‘নিশ্চিত ন্যূনতম সুবিধা’ (এএমএফ)-এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন।সভায় নির্বাচন সংক্রান্ত সামগ্রিক প্রস্তুতি পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন স্তরের আধিকারিকদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

বিশেষভাবে প্রতিটি ভোটকেন্দ্রে ‘নিশ্চিত ন্যূনতম সুবিধা’ কার্যকরভাবে বাস্তবায়ন নিশ্চিত করার বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়। সভায় জেলা আয়ুক্ত জৈন, ইলেকশন কমিশন অব ইন্ডিয়ারর নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও ভোটার-বান্ধব নির্বাচন পরিচালনার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি সকল আধিকারিককে নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার আহ্বান জানান, যাতে প্রতিটি ভোটার সহজ ও নির্বিঘ্নভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *