জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : ভারত সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শ্রীভূমির মেরা যুবা ভারতের উদ্যোগে এবং দুল্লভছড়া স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় ২৪ ও ২৫ জানুয়ারি শ্রীভূমি জেলা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা দুল্লভছড়া খেলার মাঠে অনুষ্ঠিত হয়। এতে উত্তর শ্রীভূমি, দক্ষিণ শ্রীভূমি, পাথারকান্দি ও দুল্লভছড়া ক্লাস্টারের ২৫০জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার মধ্যে ছিল অ্যাথলেটিক্স, ভলিবল, ফুটবল এবং কাবাডি। ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ শ্রীভূমি ক্লাস্টার, ফুটবল এবং কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে উত্তর শ্রীভূমি ক্লাস্টার।

পুরস্কার বিতরণ করেন দুল্লভছড়া জেলা পরিষদ সদস্য প্রণব মুখার্জি, শ্রীভূমি মিউনিসিপ্যাল ওয়ার্ড কমিশনার বেগম নূরজাহান চৌধুরী, দুল্লভছড়া গ্রাম পঞ্চায়েত সভাপতি দেবকুমার কূর্মী, বিদ্যনগর আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রতিনিধি সুরেন্দ্র যাদব প্রমুখ ব্যক্তি বর্গ। কমিটির সম্পাদক চন্দ্রকান্ত সিনহা অংশগ্রহণকারী প্রতিযোগী এবং উপস্থিত ক্রীড়ামোদী জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



