বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : হাইলাকান্দি জেলার স্কুল কলেজ সহ ৭০টি প্রতিষ্ঠানে ডিজিটাল পাট্টা বণ্টন করা হয়েছে। মিশন বসুন্ধরা তৃতীয় পর্যায়ের খিলঞ্জিয়া ভূমিহীন পরিবার ও প্রতিষ্ঠানে জমির আব্ন্টন দেওয়ার কর্মসূচির আওতায় জেলা কমিশনারের সভাকক্ষে শুক্রবার আয়োজন করা এক অনুষ্ঠানে ডিজিটাল পাট্টা তুলে দেন ডিসি অভিষেক জৈন। আবণ্টন দেওয়া ৭০টি পাট্টায় প্রায় ৪২ বিঘা জমি রয়েছে। এর মধ্যে ৬৬টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৪টি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে।
অনুষ্ঠানে উদ্দেশ্য ব্যাখ্যা করেন এডিসি ভেনলাল লিমপুই নামপুই। এতে ধেমাজি থেকে রাজ্য পর্যায়ে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার ভাষণ বড় পর্দায় লাইভ স্ট্রিমিং করে রাজ্যের ৯৮টি বিধানসভা কেন্দ্রের সঙ্গে হাইলাকান্দিতেও দেখানো হয়। অনুষ্ঠানে জমির আবন্টন প্রাপক প্রতিষ্ঠানগুলির কর্মকর্তাদের উপস্থিতিতে অন্যান্যদের মধ্যে মূণ স্বর্ণকার অংশ নেন।

উল্লেখ্য, আবন্টন এবং বন্দোবস্ত পাওয়া ৭০টি কিউআরকোড যুক্ত ডিজিটাল পাট্টার মধ্যে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে ৪৭টি এবং কাটলিছড়া-আলগাপুর বিধানসভা কেন্দ্র এলাকায় বাকি ২৩টি পাট্টা রয়েছে।



