শ্রীভূমিতে ভোটার সচেতনতায় ধামাইল নৃত্য পরিবেশন

Spread the news

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৫ মার্চ : শ্রীভূমি জেলায় যুবা ভোটার সহ সর্বস্তরের ভোটারদের মধ্যে ভোটদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে সিস্টেমেটিক ভোটার এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন সেল বা এসভিপ থেকে ব্যাপক সচেতনতা অভিযান সমগ্র জেলা জুড়ে চালানো হচ্ছে। এরই অঙ্গ হিসেবে বুধবার শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয় প্রাঙ্গণে এক ধামাইল নৃত্য সহ সচেতনতামূলক প্ল্যা কার্ড প্রদর্শন ইত্যাদি কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ফকিরাবাজারের একে আজাদ হাইস্কুলের ছাত্রীরা ধামাইল নৃত্য পরিবেশন করে। পাশাপাশি, জেলা আয়ুক্ত কার্যালয়ের কর্মী ও শিক্ষকদের সহযোগে সচেতনতামূলক প্ল্যা কার্ড প্রদর্শন করে সচেতনতা গড়ে তুলা হয়।

এদিকে, জেলা আয়ুক্ত কার্যালয় সহ জেলার বিভিন্ন স্থানে ভোটারদের সচেনতায় সেল্ফি পয়েন্ট স্থাপন করা হয়েছে। এতে জনগণকে সেল্ফি উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতেও প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এদিনের সচেতনতা কার্যসূচিতে জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদী, অতিরিক্ত জেলা আয়ুক্ত মারিয়া তানিম, সহকারী আয়ুক্ত ও এসভিপ সেলের নোডাল অফিসার রাসিকা ইসলাম, সহকারী আয়ুক্ত বহ্নিখা চেতিয়া, সহকারী আয়ুক্ত অন্বেষা খেরসা প্রমূখ অংশ গ্রহণ করেন। নির্বাচন কমিশনের নির্দেশে ভোটদান প্রক্রিয়ায় অধিক সংখ্যাক ভোটারের যোগদান সুনিশ্চিত করতে জেলায় সচেতনতা কার্যসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *