জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩ মার্চ : কেন্দ্রীয় সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ শ্রীভূমির মেরা যুবা ভারত শাখার উদ্যোগে সোমবার তিন দিনের মাই ভারত লিডারশিপ বুট প্রশিক্ষণ শিবির সমাপ্ত হয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত তিনদিনব্যাপী ৩৫ জন যুবক যুবতীকে এতে প্রশিক্ষণ দেওয়া হয়। এদিনের সমাপ্তি অনুষ্ঠানে রাজ্য সভার প্রাক্তন সাংসদ মিশনরঞ্জন দাস প্রদীপ প্রজ্বলন ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে মুখ্য অতিথির আসন অলংকৃত করেন। সঙ্গে উপস্থিত ছিলেন প্রশিক্ষক দেবব্রত দাস, মৃণালকান্তি পাল, অশোক পাল এবং নেতাজি স্পোর্টিং ক্লাবের সম্পাদক দেবাশিসচন্দ্র দেব। পাশাপাশি এদিন ইয়ুথ ক্লাবের সদস্যদের মধ্যে খেলার সামগ্রীও বিতরণ করা হয়। এতে প্রাক্তন সাংসদ মিশনরঞ্জন দাস বলেন, আমাদের দেশ সবচেয়ে শক্তিশালী গণতন্ত্রের দেশ। আমাদের মজবুত সংবিধান রয়েছে। আর সংবিধান মতে আমাদের দেশ চলে।
তিনি জানান গত কিছু দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০৪৭ সালের মধ্যে কম পক্ষে এক লক্ষ যুবা লিডারশীপ তৈরি করা লক্ষ্য রেখেছেন। সেই জন্য সারাদেশে মেরা যুবা ভারতের মাধ্যমে মাই ভারত লিডারশিপ বুট প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হচ্ছে। তিন দিন ধরে এই প্রশিক্ষণ কেন্দ্রে নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি প্রশিক্ষণ প্রাপ্ত যুবক যুবতীদের উদ্দেশ্যে বলেন যে, নিজেকে একজন লিডারশীপ তৈরি করতে হলে সমাজের প্রতিটি কাজের সঙ্গে নিজেকে জড়িত করতে হবে। যে কোন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকতে হবে। তাহলে ধীরে ধীরে নিজের লিডারশীপ কর্ম ক্ষমতা বৃদ্ধি পাবে। তাই একজন ভাল লিডার হতে হলে শিক্ষা দীক্ষার সঙ্গে সামাজিক কাজ করতে হয়। ভাল বক্তব্য রাখার চেষ্টা করতে হবে এবং সবদিকে নজর রাখতে হবে।

এদিন অনুষ্ঠানের শেষে সব যুবক যুবতীদের হাতে সার্টিফিকেট তোলে দেন দেবাশিসচন্দ্র দেব, অশোক পাল, অধীর নমঃশূদ্র, অনিরুদ্ধ নন্দী, সীমা দাস, দেবব্রত দাস, জয়দীপ দেব প্রমুখ।



