মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৩ মার্চ : গ্রামীণ উন্নয়নে নতুন পদক্ষেপ মেদলে এমজিএনরেগা প্রকল্পে পঞ্চায়েত রাস্তার কাজের ফলক উন্মোচনের মধ্যে রাস্তার কাজ শুরু হল। গ্রামীণ এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে পশ্চিম মেদলের বনমালী পূর্ত সড়ক থেকে রফিক উদ্দিনের বাড়ি পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ পঞ্চায়েত রাস্তা নির্মাণের জন্য কেন্দ্র সরকারের গ্রামীণ উন্নয়নমূলক প্রকল্প এমজিএনরেগা (MGNREGA)-র মাধ্যমে ১১ লক্ষ ১৯ হাজার ৩৯৯ টাকা মঞ্জুর করা হয়েছে। এই উপলক্ষে শুক্রবার মেদল–শরিফনগর জিপির অন্তর্গত মেদল গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এদিন পশ্চিম বনমালী পূর্ত সড়ক থেকে রহিম আলি ভায়া রফিক উদ্দিনের বাড়ি পর্যন্ত পঞ্চায়েত রাস্তার কাজের ফলক উন্মোচন করেন ৬ নম্বর ওয়ার্ড সদস্যা ললিতা বেগমের প্রতিনিধি তথা জিপির সমবায় সমিতির চেয়ারম্যান সমছুল হক।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী ইসাইল আলি, হেলাল উদ্দিন, রহিম আলি, সেলিম আহমেদ, জাকারিয়া আহমেদ সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ।
ফলক উন্মোচনের পূর্বে ওয়ার্ড সদস্যার প্রতিনিধি সমছুল হকের পক্ষ থেকে উপস্থিত সকল অতিথি ও গ্রামবাসীদের গামছা দিয়ে বরণ করে সম্মান জানানো হয়। এর ফলে অনুষ্ঠানের পরিবেশ হয়ে ওঠে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। এরপর শিলান্যাস স্থলের পাশে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমাজসেবী ইসাইল আলি।সভায় বক্তব্য রাখতে গিয়ে ওয়ার্ড সদস্যা ললিতা বেগমের প্রতিনিধি তথা জিপির সমবায় সমিতির চেয়ারম্যান সমসুল হক বলেন, ২০২৫–২৬ অর্থবছরের এমজিএনরেগা প্রকল্পের আওতায় দীর্ঘ প্রচেষ্টা ও তদবিরের মাধ্যমে তিনি এবং এলাকার কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সহযোগিতায় মেদলের পশ্চিম প্রান্তে অবস্থিত বনমালী পূর্ত সড়ক থেকে রহিম আলী বায়া সফিক উদ্দিনের বাড়ি পর্যন্ত এই গুরুত্বপূর্ণ পঞ্চায়েত রাস্তা নির্মাণের জন্য সরকারি অর্থ বরাদ্দ আনতে সক্ষম হয়েছেন।তিনি আরও জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী এই রাস্তার নির্মাণকাজ জিপির অধিকাংশ আগ্রহী জব হোল্ডারদের মাধ্যমে সম্পন্ন করা হবে। প্রতিদিন কাজের সঙ্গে যুক্ত প্রত্যেক শ্রমিকের আসা ও যাওয়ার ছবি তুলে অনলাইনে আপলোড করার নিয়ম রয়েছে বলেও তিনি উপস্থিত সবাইকে অবগত করেন।
সমসুল হক তার বক্তব্যে আরও বলেন, তার ওয়ার্ডে ভবিষ্যতে যে কোন সরকারি অনুদান বা উন্নয়নমূলক প্রকল্প এলে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তিনি ওয়ার্ডের জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। জরুরি রাস্তা, ড্রেনেজ, যোগাযোগ ব্যবস্থা সহ এলাকার প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজগুলো নিয়ে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে গ্রামবাসীর সহযোগিতা অত্যন্ত জরুরি। তাই তিনি সকলের কাছে উন্নয়নের স্বার্থে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিনম্র আহ্বান জানান।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী নুর ইসলাম, কবির আহমেদ, আবু চৌধুরী, জলিল মিয়া সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ। সবশেষে সভার সভাপতি ইসাইল আলি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি মেম্বার প্রতিনিধিকে আরও সক্রিয়ভাবে কাজ করে ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান। এর মাধ্যমে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।গ্রামবাসীদের মতে, এই রাস্তা নির্মিত হলে এলাকাবাসীর দীর্ঘদিনের যাতায়াত সমস্যার অনেকটাই সমাধান হবে এবং গ্রামের যোগাযোগ ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে।



