খোঁজের গ্রামীণ ভলিবল প্রতিযোগিতা ১৩-১৪ ফেব্রুয়ারি সোনাই স্কুলের মাঠে

বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : খোঁজ সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি তথা শুক্র-শনিবার  সোনাই স্কুলের মাঠে পঞ্চম প্রয়াত অজিত কুমার সোম ও মঞ্জুশ্রী সোম স্মৃতি প্রাইজমানি গ্রামীণ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এদিন সাংবাদিক সম্মেলনে সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্কর এ তথ্য জানান।সজল লস্কর জানান, প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে সোনাই ফুটবল অ্যাকাডেমি এবং দায়িত্বে রয়েছেন বদর উদ্দিন মজুমদার।

ইভেন্টটি বিকেল ৩টা থেকে শুরু হবে এবং চলবে রাত্রি অবধি। বিজয়ী দলকে নগদ অর্থের পাশাপাশি এক সেট জার্সি ও একটি ভলিবল, রানার্সআপকে নগদ অর্থ ও একটি ভলিবল প্রদান করা হবে। এছাড়া বেস্ট সার্ভিসম্যান ও বেস্ট ডিফেন্ডার সহ চারটি বিশেষ পুরস্কার থাকবে। ভলিবল প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কামাল উদ্দিন মজুমদার ও সালেহ আহমেদ মজুমদার। তিনি সকল অংশগ্রহণকারী দলকে বিকেল ৩টার মধ্যে মাঠে উপস্থিত থাকার অনুরোধ জানান।সম্মেলনে উপস্থিত ছিলেন শালে আহমেদ লস্কর, রেজওয়ান খান, সুরজিৎ সোম, ডাঃ হালিম রাজা, কমল লস্কর প্রমুখ। এই প্রতিযোগিতা স্থানীয় ক্রীড়া উন্নয়নে নতুন উদ্যম যোগ করবে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *