জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : ভোটদানের। অঙ্গীকার করে হাইলাকান্দিতে ও রবিবার জাতীয় ভোটার দিবস পালন করা হয়। এই উপলক্ষে জেলা কমিশনারের সভাকক্ষে ১ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। এডিসি ড. খালেদা সুলতানা-র পৌরোহিত্যে সভায় বিভিন্ন বক্তা ভোট দানের গুরুত্ব সম্পর্কে বক্তব্য পেশ করেন।এতে জাতীয় ভোটার দিবসের সমবেত শপথ গ্রহণ করা হয়। সমবেতভাবে শপথ বাক্য পাঠ করান এডিসি ড. খালেদা সুলতানা।এছাড়া সভায় সদ্য ভোটাধিকার প্রাপ্ত ১০ জনকে প্রশংসাপত্র দেওয়া হয়।। এছাড়া জেলার কৃতি ১০ জন বিএলও এবং ১০ জন বিএলও সুপারভাইজারকেও প্রশংসাপত্র দেওয়া হয়।
ভোট দানের সংকল্প নিয়ে হাইলাকান্দিতে ভোটার দিবস পালন



