পহেলগাঁও জঙ্গি হামলা : ৮ মাস পর চার্জশিট জমা দিল এনআইএ

১৫ ডিসেম্বর : জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে প্রাণঘাতী জঙ্গি হামলার প্রায় ৮ মাস পর জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) এই মামলায় ৫ অভিযুক্ত এবং দু’টি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে। চার্জশিটে স্পষ্টত উল্লেখ করা হয়েছে যে, এই হামলার মূল চক্রী ছিল পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা (LeT)-র শীর্ষ কমান্ডার সাজিদ জাট (Sajid Jatt)। গত ২২ এপ্রিলের ওই নারকীয়…

Read More

নয়াদিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মার গুরুত্বপূর্ণ বৈঠক

১৫ ডিসেম্বর : নয়াদিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন অসমের  মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। এই সাক্ষাতে উভয়ের মধ্যে রাজ্যের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি ও জনকল্যাণমূলক একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তৃত ও ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে অসমের পরিকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা প্রকল্প, স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রের অগ্রগতি-সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি…

Read More

মহিলাদের কাজ স্বামীর শয্যায় সন্তান উৎপাদন : কেরলের সিপিএম প্রার্থী

১৫ ডিসেম্বর : পঞ্চায়েত ভোটে মাত্র ৪৭ ভোটে জয়ী হয়েছেন কেরলের মলপ্পুরমের থেন্নেলা পঞ্চায়েতের সিপিএম প্রার্থী সৈয়দ আলি মজিদ। ভোটে জিতেই বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। বিজয় মিছিল থেকে চরম মহিলাবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ উঠেছে বিজয়ী সিপিএম প্রার্থীর বিরুদ্ধে। মজিদের বিরুদ্ধে ‘ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট’-এর অন্যতম জোট সঙ্গী ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ বা আইইউএমএল…

Read More

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ভিডিও ঘিরে তীব্র বিতর্ক, আরজেডির কটাক্ষ

১৫ ডিসেম্বর : বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চে এক মুসলিম মহিলার হিজাব সরাতে দেখা যাচ্ছে। রাজ্যের প্রধান বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) তাদের ‘এক্স’ হ্যান্ডেল থেকে ওই ভিডিওটি শেয়ার করে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। পাশাপাশি আরজেডির দাবি, নীতীশ কুমার…

Read More

তরুণদের আকস্মিক মৃত্যুর সঙ্গে কোভিড টিকার যোগ নেই, সমীক্ষা এইমস-এর

১৫ ডিসেম্বর : কোভিড টিকা নিয়ে তরুণদের আকস্মিক মৃত্যু ঘিরে যে বিতর্ক গত কয়েক বছর ধরে ঘুরপাক খাচ্ছে, তা কার্যত খারিজ করে দিল দেশের অন্যতম শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠান এইমস। দিল্লির এইমসের এক বছরের দীর্ঘ ও বিশদ গবেষণায় স্পষ্ট জানানো হয়েছে, কোভিড–১৯ টিকা সম্পূর্ণ নিরাপদ এবং ১৮ থেকে ৪৫ বছর বয়সি তরুণদের হঠাৎ মৃত্যুর সঙ্গে টিকার…

Read More

“গণতন্ত্র বাঁচাও”, “ভোটাধিকার রক্ষা করো” স্লোগানে উত্তাল রামলীলা

১৪ ডিসেম্বর : দিল্লির রামলীলা ময়দানে আজ SIR ইস্যুকে কেন্দ্র করে কংগ্রেসের ডাকা বিশাল সমাবেশে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানাল কংগ্রেস নেতৃত্ব। রাহুল-‌প্রিয়াঙ্কা এদিন নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশিকে দেশ কখনও ভুলবে না। মোদি সরকার তাদের যতই বাঁচানোর চেষ্টা করুক না কেন,…

Read More

প্রেস ক্লাব অব ইন্ডিয়ার প্রথম মহিলা সভাপতি হিসেবে নির্বাচিত সঙ্গীতা

১৪ ডিসেম্বর: প্রেস ক্লাব অব ইন্ডিয়া (পিসিআই)-এর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হল রবিবার। ক্লাবের প্রথম মহিলা সভাপতি হিসেবে নির্বাচিত হলেন সঙ্গীতা বরুয়া পিশারোটি। এর মাধ্যমে পিসিআই-র নেতৃত্বে লিঙ্গসমতার পথে এক ঐতিহাসিক মাইলফলক স্থাপিত হল। ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে পিশারোটির নেতৃত্বাধীন প্যানেল সমস্ত পদে নিরঙ্কুশ জয় লাভ করে, ফলাফল দাঁড়ায় ২১-০। সভাপতি পদে সঙ্গীতা বরুয়া…

Read More

‘বিশৃঙ্খল’ কলকাতা বনাম ‘শান্তিপূর্ণ’ হায়দরাবাদ! মেসির ভারত সফরের দুই ভিন্ন ছবি

১৪ ডিসেম্বর : ফুটবলের জাদুকর লিওনেল মেসির (Lionel Messi) ভারত সফরের প্রথম পর্ব কলকাতায় চরম অব্যবস্থা ও বিশৃঙ্খলায় শেষ হওয়ার পর, দ্বিতীয় পর্বের অনুষ্ঠান হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Rajiv Gandhi International Cricket Stadium) শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দুই শহরের ইভেন্টের এই বৈপরীত্য এখন আলোচনার কেন্দ্রে। শনিবার হায়দরাবাদের স্টেডিয়ামে মেসি তাঁর দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ…

Read More

মেসিকে দেখতে না পেয়ে চরম বিশৃঙ্খলার মাঠে, গ্রেফতার মূল উদ্যোক্তা

১৩ ডিসেম্বর : মেসির অনুষ্ঠান ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলা। দর্শকদের ক্ষোভে হতাশ যুবভারতী। অভিযোগ, মাঠে মেসির সঙ্গে এত ভিড় ছিল, মেসিকে দেখতেই পাননি দর্শকরা। মাঠের মাঝে মেসিকে ঘিরে এত ভিড় যে গ্যালারি থেকে দেখাই যায়নি। সেই রাগে জল ভর্তি বোতল মাঠ লক্ষ্য করে ছুঁড়ে মারা হয়। ফলে, নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়েন মেসি। তাঁকে…

Read More

ইন্ডিগো বিপর্যয়ে চার ফ্লাইট ইন্সপেক্টরকে বরখাস্ত করল ডিজিসিএ

১৩ ডিসেম্বর : ইন্ডিগোর বিমান বিপর্যয়ের জন্য বরখাস্ত করা হল চারজন ফ্লাইট অপারেশন ইন্সপেক্টরকে। ইন্ডিগো ফ্লাইট অপারেশনে নজরদারি সংক্রান্ত দায়িত্ব ছিল এই চার জনের উপরে। তবে তাঁদের বরখাস্ত করার কারণ জানায়নি ডিজিসিএ। তাঁদের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির প্রমাণ মিলেছে বলে খবর। ফ্লাইট সংক্রান্ত নিয়মনীতি পালন করার বিষয়টি দেখা এবং সুরক্ষা ব্যবস্থার উপরে নজরদারি চালানোর দায়িত্ব থাকে…

Read More