মাথার দাম ছিল এক কোটি টাকা, ওড়িশায় গুলির লড়াইয়ে নিহত শীর্ষ মাও নেতা গণেশ উইকে

২৫ ডিসেম্বর : ওড়িশার কান্ধামাল জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চার মাওবাদী নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার চাকাপাদ থানা এলাকার একটি জঙ্গলে এই সংঘর্ষ হয়। মৃতদের মধ্যে ছিলেন শীর্ষ মাও নেতা গণেশ উইকে। মৃতদের মধ্যে দু’জন মহিলাও ছিলেন। নকশালবিরোধী অভিযানের দায়িত্বে থাকা একজন আধিকারিক জানিয়েছেন, সিপিআই (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য গণেশের মাথার জন্য ১.১ কোটি টাকার…

Read More

বাংলা বলাই কাল, ওডিশায় পিটিয়ে খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে!

২৫ ডিসেম্বর : ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের প্রাণ হারালেন বাংলার এক ভূমিপুত্র। ওডিশার সম্বলপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে জুয়েল রানা নামে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ওডিশার বিজেপি সরকার এবং বাংলার শাসকদল তৃণমূলের মধ্যে চরম রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। মুর্শিদাবাদের (Murshidabad) সুতি-১ নম্বর ব্লকের বাসিন্দা জুয়েল…

Read More

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, জীবন্ত পুড়ে মৃত্যু দশজনের

২৫ ডিসেম্বর : বড়দিনে মর্মান্তিক দুর্ঘটনা। বেসরকারি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, বাসে ধরে গেল আগুন। বাসের ভিতরে থাকা কমপক্ষে ১০ জন যাত্রী জীবন্ত অবস্থাতেই পুড়ে যান। এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত কমপক্ষে ২০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। দুর্ঘটনাটি ঘটেছে ৪৮ নম্বর জাতীয় সড়কের উপরে। কর্নাটকের চিত্রদুর্গ জেলার উপর…

Read More

প্রাক্তন বিচারপতির নামে ‘নিখোঁজ’ পোস্টার! নন্দীগ্রামে অভিজিৎকে ঘিরে তুঙ্গে রাজনৈতিক শোরগোল

২৪ ডিসেম্বর : ২০২৪-এর লোকসভা নির্বাচনে জয়ের এক বছর কাটতে না কাটতেই নিজের সংসদীয় এলাকা নন্দীগ্রামে ‘নিখোঁজ’ পোস্টারের মুখে পড়লেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার নন্দীগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে তাঁর ছবি দেওয়া এই পোস্টার ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য তুঙ্গে। তবে পাল্টা আক্রমণ শানাতে ছাড়েননি বিতর্কিত এই নেতাও। পোস্টারে কী লেখা আছে? নন্দীগ্রামের একাধিক…

Read More

এবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

২৪ ডিসেম্বর : পড়শি দেশের সঙ্গে সম্পর্কের সুতো কি ক্রমশ আলগা হচ্ছে? একের পর এক ঘটনায় ভারত-বাংলাদেশ কূটনৈতিক টানাপড়েন এখন খাদের কিনারায়। এবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাকে তলব করল ভারতের বিদেশ মন্ত্রক। তাৎপর্যপূর্ণ বিষয় হল, মঙ্গলবারই ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশ। তার কয়েক ঘণ্টার মধ্যেই এনিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার বাংলাদেশের হাইকমিশনারকে…

Read More

HECI বিল : শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীকার ধ্বংস করবে, বললেন শিবাশিস প্রহরাজ

২৩ ডিসেম্বর : ভারতীয় উচ্চশিক্ষা কমিশন (HECI) বিল, যা নাম পরিবর্তন করে এখন বিকশিত ভারত শিক্ষা অধিক্ষন বিল করা হয়েছে, এর তীব্র বিরোধিতা করল এআইডিএসও। মঙ্গলবার এআইডিএসও’র সাধারণ সম্পাদক শিবাশিস প্রহরাজ এক প্রেস বার্তায় বলেন, এই বিল কেন্দ্রীয় ক্যাবিনেটে অনুমোদিত হয়েছে। এই বিলের দ্বারা উচ্চশিক্ষার নিয়ন্ত্রক সংস্থাগুলি যথাক্রমে ইউজিসি (UGC), এআইসিটিই (AICTE) এবং এনসিটিই (NCTE)…

Read More

ভিন জাতের যুবককে বিয়ে, অন্তঃসত্ত্বা মেয়েকে কুপিয়ে খুন, ধৃত বাবাসহ ৩

২৩ ডিসেম্বর : ভিন জাতের যুবককে বিয়ে করায় অন্তঃসত্ত্বা মেয়েকে কুপিয়ে খুন করল তাঁর বাবা। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে, কর্ণাটকের হুব্বাল্লি মহকুমার ইনামপুরভিল্লা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তরুণী মান্য প্যাটেল (১৯)  সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পরিবারের অভিযোগ, পরিবারের প্রবল আপত্তি সত্ত্বেও যুবতী চলতি বছরে মে মাসে ভিন জাতের যুবক বিবেকানন্দ দোদামানিকে বিয়ে করেছিলেন।…

Read More

তেলের চাপ কমে যাওয়ায় জরুরী অবতরণ বিমানের

২২ ডিসেম্বর : মাঝ আকাশেই ছন্দপতন! ওড়ার কিছুক্ষণের মধ্যেই গুরুতর যান্ত্রিক গোলযোগ এয়ার ইন্ডিয়ার বিমানে (Air India)। পরিস্থিতি এতটাই বেগতিক হয় যে, মাঝ আকাশ থেকেই বিমান ঘুরিয়ে তড়িঘড়ি দিল্লিতে জরুরি অবতরণ (Emergency landing) করান পাইলটরা। কিন্তু ঠিক কী ঘটেছিল? সূত্রের খবর, সোমবার ভোর ৩টা ২০ নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা…

Read More

সীমান্তে পশু পাচার রুখতে গিয়ে অপহৃত বিএসএফ জওয়ান, শুরু উদ্ধার প্রক্রিয়া

২২ ডিসেম্বর : ভারত–বাংলাদেশ সীমান্তে ফের চাঞ্চল্য ছড়াল। গবাদি পশু পাচার রুখতে গিয়ে বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত হলেন এই বিএসএফ জওয়ান।ঘটনাটি ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জ থানার ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকায়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, অপহৃত জওয়ানের নাম বেদ প্রকাশ। তিনি কোচবিহারের বিএসএফের ১৭৪ নম্বর ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পে কর্মরত। শনিবার গভীর রাতে সীমান্তে অন্যান্য দিনের মতো টহল চলাকালীন…

Read More

আর এমজিএনরেগা নয়, রাষ্ট্রপতির সইয়ে আইনে পরিণত হল ‘জিরামজি’

২১ ডিসেম্বর : সপ্তাহ শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর থেকে অনুমোদন পেয়ে আইনে পরিণত হল মোদি সরকারের আনা বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বিল। সংক্ষেপে বলতে গেলে, ‘জিরামজি’ বিল। বৃহস্পতিবার দুপুরে লোকসভায় পাশ হয়েছিল এই জিরামজি বিল। রাজ্যসভায় পাশ হয়েছিল মধ্যরাতে। তারপর তা পাঠিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রপতির কাছে। অবশেষে রবিবার সেই বিলে স্বাক্ষর…

Read More