১০ হাজার কেজি বিস্ফোরক উদ্ধার, বড়সড়ো নাশকতার ছক বানচাল পুলিশের

২৬ জানুয়ারি : প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বড়সড়ো নাশকতার ছক বানচাল করল রাজস্থান পুলিশ। রাজস্থানের নাগৌর জেলা থেকে প্রায় ১০ হাজার কেজি বিস্ফোরক উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে। উদ্ধারকৃত রাসায়নিকের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট, যা শক্তিশালী আরডিএক্স (RDX) তৈরির অন্যতম প্রধান উপাদান। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুলেমান খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে…

Read More

সত্যজিতের ‘শেষের বেলা’ এবং প্রণবের ‘বরাকপারের কান্না’ উন্মোচিত কলকাতা বইমেলায়

২৫ জানুয়ারি : ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার চতুর্থ দিনে রবিবার প্রকাশিত হলো শিলচরের দুই তরুণ লেখকের বই – প্রথমটি গল্পকার সত্যজিত্‍ নাথের প্রথম উপন্যাস ‘শেষের বেলা’ এবং দ্বিতীয়টি কবি, সম্পাদক প্রণব কান্তি দাসের প্রথম কাব্য সংকলন ‘বরাকপারের কান্না’। এদিন সন্ধেবেলা  প্রথমে কলকাতার প্রথম সারির প্রকাশনা সংস্থা ‘একুশ শতক’ এর স্টলে এবং তারপর ‘বিহার বাঙালি…

Read More

পদ্ম পুরস্কার ২০২৬: এবছর সম্মাননা প্রাপকের তালিকায় মোট ১৩১ জন

২৫ জানুয়ারি : ভারত সরকার ২০২৬ সালের পদ্ম পুরস্কার ঘোষণা করেছে, যেখানে শিল্প, জনসেবা, চিকিৎসা, সাহিত্য, শিক্ষা, সমাজসেবা, খেলাধুলা এবং বিজ্ঞান সহ দেশের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ ও বিশিষ্ট অবদানের জন্য মোট ১৩১ জন নাগরিককে সর্বোচ্চ সম্মাননা জানানো হয়েছে। এই পুরস্কারগুলির মধ্যে ৫টি পদ্ম বিভূষণ, ১৩টি পদ্মভূষণ এবং ১১৩টি পদ্মশ্রী সম্মাননা অন্তর্ভুক্ত, যা দেশের প্রতি নিবেদিত…

Read More

প্রথমবার ছত্তিশগড়ের ৫৪টি গ্রামে প্রজাতন্ত্রে উড়বে পতাকা

২৫ জানুয়ারি : প্রথম বার, প্রজাতন্ত্র দিবসের দিনে জাতীয় পতাকা উড়তে চলেছে ছত্তিশগড়ের ৫৪টি গ্রামে। বস্তার এলাকার পুলিশের আইজি সুন্দররাজ পাট্টিলিঙ্গম জানিয়েছেন, যে সমস্ত গ্রামে প্রথম বার ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালিত হতে চলেছে সেগুলির মধ্যে বিজাপুরে আছে ১৭টি গ্রাম। এ ছাড়াও নারায়ণপুরের ২৫টি এবং সুকমার ১৭টি গ্রামে এই প্রথম প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা…

Read More

ছত্তিসগড়ে আত্মসমর্পণ ৯ মাওবাদীর

২৪ জানুয়ারি : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘোষিত ‘চরম সময়সীমা’ শেষ হতে আর দেড় মাসও বাকি নেই। তার মধ্যেই মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। শুক্রবার ছত্তিসগড়ে আরও ৯ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। ধামতারি জেলা পুলিশের কাছে তাঁরা আত্মসমর্পণ করেন। তাঁদের মাথার দাম সব মিলিয়ে ছিল ৪৭ লক্ষ টাকা। রায়পুর রেঞ্জের আইজিপি অমরেশ মিশ্র…

Read More

কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ই-রিকশাচালক গ্রেফতার

২৪ জানুয়ারি : রাজধানী দিল্লিতে ফের নাবালিকার উপর নৃশংস অত্যাচারের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রাফিক সিগন্যালে গোলাপ ফুল বিক্রি করা ১১ বছরের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ই-রিকশাচালকের বিরুদ্ধে। ঘটনার পর জ্ঞান হারিয়ে ফেলে নাবালিকা। তখন তাকে সেই অবস্থাতেই জঙ্গল এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেপ্তার…

Read More

সোমবার থেকেই আবহাওয়ায় আমূল বদল

২৪ জানুয়ারি : সরস্বতী পুজোয় তাপমাত্রা কিছুটা নেমেছিল। শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.‌৫ ডিগ্রি। কিন্তু সপ্তাহান্তে পারদ ফের বাড়ার সম্ভাবনা। শনিবার অবশ্য তাপমাত্রা কমই থাকবে। ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। তবে রবিবার থেকেই বদলে যাবে পরিস্থিতি। তাপমাত্রা বাড়তে শুরু করবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের মতে, রবিবার থেকে পারদ চড়তে পারে।…

Read More

উদ্বোধনের আগেই হুড়মুড় করে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক, জলে গেল ২১ কোটি, গ্রেফতার ৭ জন

২৩ জানুয়ারি : ২১ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল জলের ট্যাঙ্ক। ৩৩টি গ্রামে এই ট্যাঙ্ক থেকেই পৌঁছে যাওয়ার কথা ছিল জলের। কিন্তু সেই জলের ট্যাঙ্কই ভেঙে পড়ল প্রথম দিনেই। এই ঘটনায় ইতিমধ্যেই গুজরাত পুলিশ ইতিওধ্যেই মামলা দায়ের করেছে। এমনকি এই ঘটনার পর ধরপাকড়ও শুরু করা হয়েছে পুলিশের তরফে। Gaipagla Group Water Supply Scheme-…

Read More

প্রজাতন্ত্র দিবসের প্যারেডে নেতৃত্ব দেবেন অল মেল CRPF ইউনিটকে, কাশ্মীরি কন্যা সিমরান

২৩ জানুয়ারি : আগামী সোমবার, ২৬ জানুয়ারি দিল্লির কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবসের প্যারেড হবে। ৭৬তম বর্ষে নানা প্রদেশের রংবেরংয়ের ট্যাবলো, সৈনিকদের প্যারেডের পাশাপাশি, নজর কাড়বেন কাশ্মীরি কন্যা সিমরান বালা। কেন? ইতিহাসে এই প্রথম অল মেল CRPF ইউনিটকে কর্তব্য পথের প্যারেডে নেতৃত্ব দেবেন কোনও তরুণী। এমন ঘটনা ভারতের ইতিহাসে এর আগে ঘটেনি। ভারতের অন্যতম শক্তিশালী প্যারামিলিটারি…

Read More

স্বামীকে বিরিয়ানি খাইয়ে গলা টিপে খুন, মৃতদেহের পাশে বসে ভিডিও দেখছেন স্ত্রী

২৩ জানুয়ারি : স্বামীকে খাওয়ানোর জন্য বিরিয়ানি রান্না করেছিলেন। সেটিকে মিশিয়ে দেওয়া হয়েছিল ঘুমের ওষুধ। সেই বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়তেই ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল তাঁর স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায়। অভিযোগ, ওই ব্যক্তিকে খুন করায় স্ত্রীকে সহযোগিতা করেছেন তাঁর প্রেমিকও। প্রাথমিকভাবে এটিকে একটি স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখানো হলেও, ফরেনসিক পরীক্ষার…

Read More