আল-আকসা বন্ধ : ইজরায়েলের বিরুদ্ধে একজোট ৮ মুসলিম দেশ

১২ মার্চ : পবিত্র রমজান মাসে টানা ১২ দিন আল-আকসা মসজিদ বন্ধ রাখার ঘটনায় ইজরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে আরব সহ আটটি মুসলিম দেশ। দেশগুলো হলো কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিসর এবং আরব আমিরাত। বুধবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, পূর্ব জেরুজালেমের পুরোনো শহর ও উপাসনালয়ে ফিলিস্তিনিদের প্রবেশে ইজরায়েলের বিধিনিষেধ…

Read More

তিন শর্ত মানলেই যুদ্ধ বন্ধ হবে: মাসুদ পেজেশকিয়ান

১২ মার্চ : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শেষ করতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনটি শর্ত দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই শর্তগুলো পূরণ হলে কেবল যুদ্ধ থামবে। শর্তগুলো হল প্রথমত, ইরানের সার্বভৌমত্ব ও ন্যায্য অধিকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র ও ইজরায়েলকে গত সংঘাত ও হামলার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। তৃতীয়ত, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনও আগ্রাসন বা…

Read More

আমেরিকার নিশানায় ভারত সহ ১৬ দেশ! ট্রাম্পের ‘৩০১’ তদন্তে বিশ্বজুড়ে শুল্ক যুদ্ধের মেঘ

১২ মার্চ : বিশ্ব বাণিজ্যে আবারও বড়সড়ো ঝড়ের পূর্বাভাস। ভারত, চিন এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের ১৬টি প্রধান অংশীদার দেশের বিরুদ্ধে বিতর্কিত ‘সেকশন ৩০১’ ধারায় তদন্ত শুরু করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রশাসনের অভিযোগ, এই দেশগুলির শিল্প নীতি এবং অতিরিক্ত উৎপাদন ক্ষমতা মার্কিন উৎপাদনকারীদের স্বার্থ ক্ষুণ্ণ করছে। এর ফলে শীঘ্রই ওই দেশগুলো থেকে আমদানিকৃত পণ্যের…

Read More

জ্বালানি ও ব্যয় কমাতে আমলাদের সিঁড়ি ব্যবহারের নির্দেশ

১১ মার্চ : থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জ্বালানি সাশ্রয়ের নির্দেশ দিয়েছেন। দেশটিতে জ্বালানি সংকট মোকাবিলার অংশ হিসেবে সরকারি কর্মকর্তাদের লিফট ব্যবহার কমিয়ে সিঁড়ি ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে। সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, এই পদক্ষেপের অংশ হিসেবে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর স্থগিত রাখা হয়েছে এবং সরকারি দফতরে কাজের ক্ষেত্রে বাসা থেকে কাজ করার (ওয়ার্ক ফ্রম হোম)…

Read More

বাগদাদে মার্কিন দূতাবাস সংশ্লিষ্ট ক্যাম্পে ড্রোন হামলা

১১ মার্চ : মধ্যপ্রাচ্যে ক্রমশ বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট একটি স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের একটি লজিস্টিক সহায়তা ক্যাম্পকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ক্যাম্পটিকে লক্ষ্য করে একাধিক ড্রোন নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি ড্রোন…

Read More

যুক্তরাষ্ট্র–ইজরাইল ও ইরান সংঘাত: ট্রাম্পের ইঙ্গিতে স্থিতিশীলতার পথে বৈশ্বিক বাজার

১০ মার্চ : আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র ও ইজরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাত খুব শীঘ্রই শেষ হতে পারে—মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এমন ইঙ্গিত দেওয়ার পর বৈশ্বিক বাজারে আবার স্থিতিশীলতার আভাস দেখা যাচ্ছে। সোমবার টানা নাটকীয় ২৪ ঘণ্টার পর আন্তর্জাতিক তেলের বাজারেও বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। এদিন আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি সর্বোচ্চ…

Read More

খুব শীঘ্রই শেষ হবে ইরান যুদ্ধ : ট্রাম্পের এই দাবির কড়া জবাব ইরানের

১০ মার্চ : ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সামরিক অভিযান খুব শীঘ্রই শেষ হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডোরাল শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, যুদ্ধটি পরিকল্পনার চেয়েও দ্রুত এগোচ্ছে এবং যুক্তরাষ্ট্র তার সামরিক লক্ষ্য অর্জনের পথে অনেকটাই এগিয়ে গেছে। তিনি বলেন, “আমরা অনেক…

Read More

এক ঘণ্টায় তিন দফা ইরানের মিসাইল হামলা ইজরায়েলে, মধ্যাঞ্চলে সতর্ক সাইরেন

৯ মার্চ : দখলদার ইজরায়েলকে লক্ষ্য করে এক ঘণ্টার মধ্যে তিন দফায় মিসাইল হামলা চালিয়েছে ইরান। সোমবার ভোরে প্রথম দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এরপর অল্প সময়ের ব্যবধানে আরও দুই দফা হামলা চালানো হয় বলে জানিয়েছে ইজরায়েলি গণমাধ্যম The Times of Israel। মিসাইল হামলার পর ইজরায়েলের মধ্যাঞ্চলসহ বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। বিশেষ করে…

Read More

অগ্নিগর্ভ তেহরান! ইজরায়েলি বিমান হামলায় পুড়ছে ইরানের তেল ডিপো, ভয়াবহ ছবি প্রকাশ্যে

৮ মার্চ : ইরান বনাম ইজরায়েল-আমেরিকার যুদ্ধ থামার নয়। যুদ্ধের আবহে প্রথমবারের মতো ইরানের তেলক্ষেত্র ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাল ইজরায়েলি বিমান বাহিনী। কয়েকটি ভাইরাল ভিডিওতে ইরানের রাজধানী তেহরানের তেল ডিপোতে ভয়াবহ আগুনের দৃশ্য ফুটে উঠেছে। শনিবার-রবিবার (৭-৮ মার্চ) গভীর রাতে ইজরায়েলি বিমান বাহিনী এই হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। ইরান ও ইজরায়েলের…

Read More

পাকিস্তানে ভয়াবহ ‘জঙ্গি হামলা’ ! ভরা বাজারে বোমাভর্তি গাড়ি-বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ, মৃত্যুমিছিল

৭ মার্চ : এবার পাকিস্তানে বড় হামলা। ছিন্নভিন্ন হয়ে উড়ে গেল বহু পাক সেনার দেহ। শুক্রবার পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকা মীরানশাহ বাজারের পাকিস্তানি সেনার চেকপোস্টের কাছে আত্মঘাতী হামলা চালাল এক জঙ্গিগোষ্ঠী। বিকেল সাড়ে ৪টে নাগাদ একটি বিস্ফোরক বোঝাই মোটরসাইকেলে চেপে এক সন্ত্রাসবাদী উত্তর ওয়াজিরিস্তানের মীরানশাহ শহরে অবস্থিত চশমা পুলের কাছে সেনাবাহিনীর চেকপোস্টে ধাক্কা মারে। তাতে বিরাট…

Read More