বাংলাদেশে ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩, রয়েছেন ৮ শিশু ১১ জন নারী
২৬ মার্চ : রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৮ জন শিশু এবং ৪ জন পুরুষ রয়েছেন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। প্রশাসন সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ২১ জনের মরদেহ ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা…
