থানার সামনে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ! শিশু ও মহিলাসহ মৃত ৫

৩ এপ্রিল : বড়সড় জঙ্গি হামলায় রক্তাক্ত পাকিস্তান। বৃহস্পতিবার মাঝরাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার ডোমেল থানায় একটি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। বিস্ফোরণের অভিঘাতে থানা ভবনটি কার্যত মাটির সঙ্গে মিশে গিয়েছে। এখন পর্যন্ত ৫ জনের দেহ উদ্ধার হয়েছে এবং গুরুতর জখম অবস্থায় ৪ জন পুলিশ কর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।…

Read More

ভারত মহাসাগরে ইরানের প্রথম বিধ্বংসী হামলা, মার্কিন ডেস্ট্রয়ার ব্যাটেলশিপ সম্পূর্ণ ধ্বংস

২ এপ্রিল : মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবার এক নতুন ও ভয়ংকর মোড় নিয়েছে। পারস্য উপসাগর বা লোহিত সাগর ছাড়িয়ে এবার সরাসরি ভারত মহাসাগরের উন্মুক্ত জলসীমায় মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী যুদ্ধজাহাজ ‘আর্লি বার্ক’ ক্লাস ডেসট্রয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) এই হামলার দায় স্বীকার করে একে ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’ হিসেবে…

Read More

সৈন্যসংকট : সতর্ক করালেন আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল

২ এপ্রিল : ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির সতর্ক করে দিয়ে বলেছেন যে, সেনাবাহিনীতে চলমান সৈন্যসংকট দ্রুত সমাধান করা না গেলে বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হতে পারে আইডিএফ। বুধবার আইনপ্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া এক চিঠিতে তিনি উল্লেখ করেন, আগামী বছরের জানুয়ারির মধ্যে সেনাবাহিনী কয়েক হাজার সৈন্য হারাতে পারে। এই সংকট মোকাবিলায় তিনি…

Read More

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তছনছ ৫টি ঘাঁটি: ধ্বংস কয়েক বিলিয়ন ডলারের একাধিক বোমারু বিমান, হতাহত শত শত

২ এপ্রিল : বুম বিকট শব্দ মুহূর্তে চারিদিকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে দিগ্বিদিক ছোটাছুটি করছে মার্কিন সেনারা এমন অসংখ্য ভিডিওতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে। সম্প্রতি টি ও আই প্রকাশ করেছে একটি ভিডিও যেখানে দেখা যায় মার্কিন সেনাদের একটি ঘাঁটিতে ইরানের ছোড়া একটি বোমা আঘাত আনে, আর তাতেই ধ্বংসস্তূপে পরিণত হয় ঘাঁটিটি। মধ্যপ্রাচ্যে…

Read More

ইরানের বিভিন্ন শহরে নতুন করে ব্যাপক হামলা, কঠোর পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

১ এপ্রিল : ইরানের রাজধানী তেহরান ও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে নতুন করে ব্যাপক হামলা চালানো হয়েছে। বুধবার ভোরে তেহরানের পাশাপাশি আহভাজ, সিরাজ, ইস্ফাহান, কারাজ এবং কেরমানশাহ-কে লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইজরায়েল। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ভোর বেলার এসব হামলা এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। গত ২৪ ঘণ্টায় বেসামরিক অবকাঠামোও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তেহরানে একটি…

Read More

বিমানবন্দরকে লক্ষ্য করে ড্রোন হামলা, জ্বালানি ট্যাঙ্কারে আগুন

১ এপ্রিল : কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে, যার ফলে বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কারে বিশাল আগুন লেগেছে। বুধবার সকালেই কুয়েতি কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজি জানিয়েছেন, “হামলার সঙ্গে ইরান ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে। হামলার প্রধান লক্ষ্য ছিল একটি জ্বালানি ট্যাঙ্কার। আগুন…

Read More

ক্রিমিয়ায় পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল রুশ সামরিক বিমান, মৃত ২৯

১ এপ্রিল : ক্রিমিয়ার একটি খাড়া পাহাড়ে ধাক্কা লেগে ভেঙে পড়ল রাশিয়ার সেনাবাহিনীর মালবাহী An-26 বিমান। এই মর্মান্তিক দুর্ঘটনায় মোট ২৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন পাইলট-সহ ৬ জন ক্রু সদস্য, বাকিরা যাত্রী। রাশিয়ার সংবাদসংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ (মস্কো সময়) বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিকভাবে অনুমান করা…

Read More

স্পেনের কড়া পদক্ষেপ, মার্কিন সামরিক বিমানের জন্য আকাশসীমা বন্ধ

৩১ মার্চ : মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এখন আর শুধু আঞ্চলিক সংকটে সীমাবদ্ধ নেই, এর প্রভাব ছড়িয়ে পড়েছে পশ্চিমা জোটের ভেতরেও। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নেতৃত্বে ইরানে সামরিক পদক্ষেপের বিরোধিতা করে স্পেন এমন এক সিদ্ধান্ত নিয়েছে, যা ন্যাটো জোটের অভ্যন্তরেই নতুন ধরনের বিভাজনের ইঙ্গিত দিচ্ছে। সোমবার স্পেন সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়…

Read More

মার্কিন সেনা সরানোর এখনই সময়: সৌদিকে বার্তা তেহরানের

৩১ মার্চ : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবকে দেশটি থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের পদক্ষেপই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান সৌদি আরবকে একটি ‘ভ্রাতৃপ্রতিম’ দেশ হিসেবে বিবেচনা করে এবং দুই দেশের…

Read More

প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের জেট বিধ্বস্ত, ১২ জন মার্কিন সেনা আহত

৩০ মার্চ : সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি ই-৩ সেন্ট্রি নজরদারি জেট বিধ্বস্ত হয়েছে। এই অত্যাধুনিক বিমানটি যুক্তরাষ্ট্রের ‘উড়ন্ত যুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণ কেন্দ্র’ হিসেবে পরিচিত, যা শত শত মাইলজুড়ে আকাশসীমা, ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের গতিবিধি পর্যবেক্ষণে কমান্ডারদের সহায়তা করত। বিধ্বস্ত বিমান ও এর রাডার ডোমের ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ কোটি ডলার।এই ঘটনায় ১২ জন মার্কিন…

Read More