বৃষ্টির জেরে ঘরবাড়ির ছাদ ও দেওয়াল ধসে ৪৫ জনের মৃত্যু
৬ এপ্রিল : প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ। মার্চের শেষ থেকে লাগাতার বৃষ্টির জেরে ঘরবাড়ির ছাদ ও দেওয়াল ধসে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০৫ জন। রবিবার প্রকাশিত প্রাদেশিক বিপর্যয় মোকাবিলা দপ্তরের রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। দপ্তরের রিপোর্ট অনুযায়ী, মৃতদের মধ্যে ২৩ জন শিশু, ১৭ জন পুরুষ এবং ৫…
