ধর্ষককে প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর
২৫ নভেম্বর : ইরানে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় সেমনান প্রদেশে দুই নারীকে ধর্ষণের অভিযোগে আদালত কর্তৃক সর্বোচ্চ শাস্তি ঘোষণার পর বাসতাম শহরে এই দণ্ড কার্যকর হয়। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরানের বিচার বিভাগ।ইরানের সরকারি বিচারবিভাগীয় সংবাদমাধ্যম মিজান অনলাইন জানিয়েছে, মামলাটি সুপ্রিম কোর্টের পর্যালোচনা শেষে রায় বহাল…
