ভাষার অধিকার ও অস্তিত্ব রক্ষার লড়াই, বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজের ন্যায়সঙ্গত দাবি

বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি, সোমবার,একটি ভাষা শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতিসত্তার আত্মপরিচয়, ইতিহাস এবং সাংস্কৃতিক অস্তিত্বের প্রতীক। সেই ভাষাকে রক্ষা করা মানে একটি জনগোষ্ঠীর অস্তিত্বকে রক্ষা করা। আজ বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজ যে দাবিগুলি নিয়ে অনশন কর্মসূচি শুরু করেছে—ভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে চালু করা, ৩০০টি শিক্ষক পদ সৃষ্টি, কেন্দ্রীয় ওবিসি তালিকার গেজেট নোটিফিকেশন প্রকাশ…

Read More

বর্জ্যের ডাম্পিং গ্রাউন্ডে পরিণত লারাং নদী: নীরব প্রশাসন, অসহায় জনজীবন

বরাক তরঙ্গ, ৯ ফেব্রুয়ারি, সোমবার,কাছাড় জেলার কাটিগড়া বিধানসভার ব্যস্ততম কালাইন বাজার সংলগ্ন লারাং নদী আজ এক গভীর সঙ্কটের মুখে দাঁড়িয়ে। যে নদীর তীরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে মূর্তি বিসর্জনের কথা ছিল, সেই স্থানই আজ পরিণত হয়েছে উন্মুক্ত ডাম্পিং গ্রাউন্ডে। বর্জ্য আবর্জনা, নোংরা, এমনকি মল-মূত্র ফেলায় নদীর পাড় ও সংলগ্ন এলাকা কার্যত এক অস্বাস্থ্যকর আবর্জনার স্তূপে…

Read More

প্রজাতন্ত্র দিবসে সংবিধান রক্ষার শপথ দৃঢ় হোক

বরাক তরঙ্গ, ২৬ জানুয়ারি, সোমবার,প্রজাতন্ত্র দিবস এলেই দেশজুড়ে উৎসবের আবহ তৈরি হয়। রাজপথে কুচকাওয়াজ, সরকারি ভবনে পতাকা উত্তোলন, দেশাত্মবোধক গান ও বক্তৃতায় মুখর হয়ে ওঠে চারপাশ। কিন্তু এই আড়ম্বরের ভিড়ে একটি মৌলিক প্রশ্ন ক্রমশ গভীর হচ্ছে—প্রজাতন্ত্র দিবসে আমরা কি সত্যিই সংবিধান রক্ষার শপথ নিচ্ছি? ভারতের সংবিধান শুধু রাষ্ট্র পরিচালনার আইন নয়, এটি একটি জাতির নৈতিক…

Read More

বরাকে উচ্চ ন্যায়ালয় বেঞ্চের দাবি যুক্তিসঙ্গত

বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি, সোমবার,বরাক উপত্যকায় গৌহাটি উচ্চ ন্যায়ালয়ের একটি সার্কিট বেঞ্চ অথবা স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবি নতুন নয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই দাবি আজ আর কেবল আঞ্চলিক আকাঙ্ক্ষা নয়, বরং ন্যায়বিচারের মৌলিক অধিকারের প্রশ্নে পরিণত হয়েছে। কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি—এই তিন জেলা নিয়ে গঠিত ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন ও সাংস্কৃতিকভাবে স্বতন্ত্র বরাক উপত্যকার মানুষের জন্য…

Read More

নবভারতের স্বপ্নদ্রষ্টা স্বামী বিবেকানন্দ

বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি, সোমবার,স্বামী বিবেকানন্দ কেবল একজন সন্ন্যাসী নন, তিনি ছিলেন এক নবভারতের স্বপ্নদ্রষ্টা। তাঁর চিন্তা, দর্শন ও কর্ম আজও ভারতকে পথ দেখায়। ধর্ম, সমাজ ও রাজনীতির প্রশ্নে তিনি যে দৃষ্টিভঙ্গি রেখে গিয়েছেন, তা সংকীর্ণতা ও বিভাজনের সম্পূর্ণ বিপরীত। অথচ দুঃখজনকভাবে, আজ তাঁর নাম ব্যবহার করা হচ্ছে এমন সব উদ্দেশ্যে, যা তাঁর আদর্শের সঙ্গে…

Read More

মাদক বা অবৈধ ব্যবসায় কেন বিশেষ এক সম্প্রদায়ের লোকেরা জড়িত, আত্মসমালোচনার সময় এসেছে

বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি, সোমবার,সমাজে মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসা আজ এক গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। দুঃখজনক হলেও বাস্তবতা হলো—কিছু ক্ষেত্রে একটি বিশেষ সম্প্রদায়ের কিছু মানুষ এই অপকর্মগুলির সঙ্গে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ উঠে আসছে। এর ফলে গোটা সম্প্রদায়ই প্রশ্নের মুখে পড়ছে, তৈরি হচ্ছে সামাজিক অবিশ্বাস ও নেতিবাচক ধারণা। এখানে স্পষ্ট করে বলা…

Read More

অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলি, জানাই নয়া বর্ষকে স্বাগত

বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর, সোমবার,আমাদের দৈনন্দিন জীবনে ইংরেজি বর্ষই আজ সময় গণনার প্রধান মাপকাঠি। বিয়ে বা ধর্মীয় অনুষ্ঠান ব্যতীত প্রায় সব ক্ষেত্রেই আমরা খ্রিস্টাব্দকে সামনে রেখে হিসেব-নিকেশ ও পরিকল্পনা করে থাকি। অফিসের কাজ, শিক্ষাবর্ষ, অর্থনীতি থেকে শুরু করে ব্যক্তিগত লক্ষ্য—সবকিছুই যেন ইংরেজি ক্যালেন্ডারের হিসেবে। সেই ধারাবাহিকতায় আরও একটি বছর নীরবে বিদায় নিল আমাদের জীবন থেকে।…

Read More

তালিকায় নাম নেই, ভোটারদেরও সচেতন হতে হবে

বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর, সোমবার,এসআর (স্পেশাল রিভিশন) প্রক্রিয়া চলাকালীন দেখা যাচ্ছে, বহু নাগরিকের নাম বর্তমান ভোটার তালিকায় নেই, অথচ গত লোকসভা নির্বাচনে তাঁরা বৈধ ভোটার হিসেবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। এই বিষয়টি নিছক প্রশাসনিক ত্রুটি হিসেবে দেখলে চলবে না। গণতন্ত্রের মূল ভিত্তি—ভোটাধিকার—এর সঙ্গে সরাসরি জড়িত এমন অনিয়ম গভীর উদ্বেগের কারণ। বিএলওরা এসআর করতে ঘরে গেলে…

Read More

ভাষার সম্মান ও উন্নয়নে কণাদের স্পষ্ট, সাহসী ও দৃঢ় অবস্থান প্রশংসনীয়

বরাক তরঙ্গ, ১৫ ডিসেম্বর, সোমবার,‘ভাষা শহিদ স্টেশন’ নামকরণের দাবি দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রেখে সরকার যে অবস্থান গ্রহণ করে চলেছে, তা কোনও একক ভাষাভাষী জনগোষ্ঠীর প্রতি অবহেলা নয়; বরং সমস্ত মাতৃভাষাপ্রেমী মানুষের আবেগ, ইতিহাস ও আত্মত্যাগের প্রতিই এক গভীর অসম্মান। ভাষার জন্য প্রাণ বিসর্জন দেওয়া শহিদদের স্মৃতি কোনও নির্দিষ্ট ভাষা বা অঞ্চলের গণ্ডিতে আবদ্ধ নয়। তা…

Read More

শিলচরে ফ্লাইওভার বাস্তবায়নে তিন শক্তির সম্মিলিত প্রয়াস আবশ্যক

বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর, সোমবার,শিলচরের রাস্তাঘাটে প্রতিদিনই বাড়ছে যানজটের দাপট। শহরের স্বাভাবিক রূপরেখা আজ প্রায় স্তব্ধ হয়ে পড়ে যানবাহনের চাপে। এমন অবস্থায় ফ্লাইওভার বা এলিভেটেড ওয়ে—এ দু’টি পরিকাঠামোর প্রয়োজনীয়তা নিয়ে মতভেদ খুবই কম। বহু বছরের দাবি, বহু বছরের স্বপ্ন। সেই দাবি পূরণে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার ইতিবাচক ঘোষণা যেন আশার আলো দেখিয়েছিল। শুধু ঘোষণাই…

Read More