ইটভাটার জলভর্তি গর্তে পড়ে মর্মান্তিক মৃত্যু ভাই-বোনের

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ এপ্রিল : হৃদয়বিদারক ঘটনা! ইটভাটার জলভর্তি গর্তে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ভাই-বোনের। দরং জেলার দৈপাম এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়। মৃত দুই শিশু হলো সুমি (৯) ও  রিফাদ (৩)-এর। ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় দুই শিশুর বাবা কাছেই খেতে কাজ করছিলেন। সেই সুযোগে সুমি ও রিফাদ বাড়ির পাশেই খেলতে যায়। খেলতে খেলতেই তারা অসাবধানতাবশত একটি জলভর্তি ইটভাটার গর্তে পড়ে যায়। দীর্ঘ সময় ধরে তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় গর্ত থেকে দুই শিশুকে উদ্ধার করা হলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।

এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ইটভাটার খোলা ও অনিরাপদ গর্তগুলো দ্রুত সুরক্ষিত করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *