সোনারিতে নির্বাচনী প্রচারের মাঝে রক্তাক্ত সংঘর্ষ, বিজেপি কর্মী নিহত

Spread the news

বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : নির্বাচনী প্রচারের মধ্যেই ঘটে গেল এক চাঞ্চল্যকর ও মর্মান্তিক ঘটনা। জয় ভারত পার্টি ও বিজেপি কর্মীর মধ্যে তীব্র সংঘর্ষের জেরে মৃত্যু ঘটল এক কর্মীর। ঘটনাটি সংঘটিত হয় শুক্রবার রাতে চরাইদেউ জেলার সোনারি কেন্দ্রের বরহাট উত্তর চোমদার গ্রামে ঘটেছে।  সংঘর্ষে খুদকন বরা নামে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে।

সূত্রের খবর, নির্বাচনী প্রচারপত্র বিলি করার সময় দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি দ্রুতই উত্তপ্ত হয়ে ওঠে এবং তা হিংসাত্মক রূপ নেয়। অভিযোগ, লাঠি দিয়ে নির্মমভাবে প্রহার করে খুদকন বরাককে হত্যা করা হয়।

এই ঘটনায় জয় ভারত পার্টির সমর্থক তিলেশ্বর মুর্মুর বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত তিলেশ্বর মুর্মুকে গ্রেফতার করেছে। নির্বাচনের আবহে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *