বরাক তরঙ্গ, ৩ মার্চ : বিজেপি অসম থেকে রাজ্যসভার দুটি আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন তেরস গোয়ালা এবং যোগেন মোহন। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই একটি বিষয় কার্যত নিশ্চিত হয়ে গেল যে, আগত বিধানসভা নির্বাচনে দুলিয়াজান এবং মাহমরা কেন্দ্র থেকে বিজেপি নতুন মুখকে প্রার্থী করবে।
উল্লেখ্য, বর্তমানে যোগেন মহন মাহমরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন। অন্যদিকে, তেরছ গোয়ালা দুলিয়াজান বিধানসভা কেন্দ্রের বিধায়ক। রাজ্যসভায় প্রার্থী হিসেবে তাঁদের নাম ঘোষণার ফলে সংশ্লিষ্ট দুই কেন্দ্রে নতুন প্রার্থীর সম্ভাবনা জোরদার হয়েছে।




