নির্বাচন : সরকারি কার্যালয় সহ ব্যাঙ্ক ছুটির দিনেও খোলা রাখার নির্দেশ

Spread the news

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শ্রীভূমির জেলা আয়ুক্ত, নির্বাচনের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত জেলার সমস্ত সরকারি কার্যালয়, রাষ্ট্রায়ত্ত সংস্থা বা পিএসইউ এবং ব্যাংকগুলি রবিবার ও অন্যান্য ছুটির দিনেও খোলা রাখতে নির্দেশ জারি করেছেন। নির্বাচনের জরুরি কাজের স্বার্থে সমস্ত কার্যালয়ের প্রধানদের ছুটির দিনেও অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি কার্যালয়ে অন্তত একজন অফিস অ্যাসিস্ট্যান্ট এবং একজন এমটিএস বা চতুর্থ শ্রেণির কর্মীকে উপস্থিত থাকতে হবে। নির্বাচন সংক্রান্ত জরুরি চিঠিপত্র ও নথি গ্রহণ করার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশ লঙ্ঘন করলে বা কোন ধরণের বিচ্যুতি ঘটলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পাঠানো হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *