বরাক তরঙ্গ, ৭ ফেব্রুয়ারি : হাইলাকান্দির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেলায় আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক শিক্ষান্ত পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্র গুলির ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে নিষেধাজ্ঞা জারি করেছেন। ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারার অধীনে পরীক্ষার দিনগুলিতে সকাল ৮থেকে বিকাল ৫ পর্যন্ত প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র পরীক্ষার্থী, পুলিশ কর্মী এবং পরীক্ষা সংক্রান্ত কর্মকর্তাদের প্রবেশাধিকার থাকবে।
এই আদেশ লঙ্ঘন করলে ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য জেলার ১৬টি কেন্দ্রে উচ্চমাধ্যমিক এবং ২২টি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।



