আনিপুরে সিংলা নদীর বেইলি সেতু দু’টি ডাম্পার নিয়ে ভেঙে পড়ল

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : শ্রীভূমি জেলার আনিপুর এলাকায় সিংলা নদীর উপর বেইলি সেতুটি হঠাৎ ভেঙে পড়ে। জানা গেছে, বালু বোঝাই দুটি ডাম্পার সেতুর উপর দিয়ে পারাপারের সময় আচমকাই সেতুর মাঝের অংশ ধসে যায়। ঘটনাটি বুধবার দুপুর দিকে ঘটেছে।

স্থানীয় সূত্রে খবর, একসঙ্গে দু’টি ভারী ডাম্পার সেতুর উপর ওঠায় অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এর জেরেই সেতুর একটি বড় অংশ ভেঙে নদীতে পড়ে যায়। তবে দুর্ঘটনার সময় চালকেরা দ্রুত গাড়ি থেকে নেমে পড়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। দু’টি ডাম্পার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। একটি মাঝারি বাহনও ক্ষতিগ্রস্ত হয়। বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *