আনিপুরে দু’টি ডাম্পার সহ একাধিক বাহন নিয়ে ভেঙে পড়ল বেইলি সেতু, আহত ৩

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : শ্রীভূমি জেলার আনিপুর এলাকায় সিংলা নদীর উপর বেইলি সেতুটি হঠাৎ ভেঙে পড়ে। বুধবার দুপুরের দিকে বালু বোঝাই দুটি ডাম্পার সেতুর উপর দিয়ে পারাপারের সময় আচমকাই সেতুর মাঝের অংশ ধসে যায়। সেসময় সেতুতে ছিল একটি অটো, একটি মিনি ট্রাক, দু’টি অল্টো ও একটি বাইক।

এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহত দু’জনকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনা স্থলে সিআরপিএফ, দমকল বাহিনীর, মেডিক্যাল টিম, পুলিশ এসে পৌঁছেছে। খবর পেয়ে পৌঁছেন জেলা কমিশনার প্রদীপকুমার দ্বিবেদী, বিধায়ক বিজয় মালাকার। বিধায়ক জানান, দু-এক দিনের মধ্যে যোগাযোগ ব্যবস্থা করা হবে আশ্বাস দেন। সেতু ভাঙার কারণ নিয়ে তদন্ত হবে জানান জেলা কমিশনার।
এ দিকে, ওভারলোডের কারণে সেতুটি ভেঙেছে বলে অভিযোগ জনগণের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *