বরাক তরঙ্গ, ১ এপ্রিল : ইন্ডিয়া ক্লাবের ১২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বুধবার থেকে শুরু হয়েছে চতুর্থ বরাক উপত্যকা ভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসবিআই-এর ডেপুটি জেনারেল ম্যানেজার অজিত পোদ্দার।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসএ-র সভাপতি শিবব্রত দত্ত, সুধাংশু দাস, স্পনসর পক্ষের দীনেশ চন্দ দে, মাধব চন্দ নাথ, অধ্যাপক দীনেশ চন্দ্র নাথ, অমিতাভ রায়, ইন্ডিয়া ক্লাবের সহ-সভাপতি শুদ্ধস্বত্ব চৌধুরী, পার্থ প্রতিম ঘোষ, কবীর উদ্দিন আহমেদ এবং ক্লাবের সম্পাদক সুমন্ত দাস।

প্রথম দিনের ফলাফল এক নজরে:
অনূর্ধ্ব-৮ (ছেলে/মেয়ে) বিভাগ:
সেমিফাইনালে উঠেছেন মানশ সিনহা (১৫-১১), রায়ান সিনহা (১৫-১২) এবং অঙ্কিতভ চৌধুরী (১৫-৮)।
অনূর্ধ্ব-১১ বিভাগ:
দেবজিৎ ঘোষ ও আকাশ দেব বিজয়ী হয়েছেন। রিভান সোনোয়াল ও আয়ুষ দাস সেমিফাইনালে পৌঁছেছেন। পরীক্ষিত দাস (১৫-১২), পার্থ রায় (১৫-১১) এবং রায়ান সিং (১৫-১৩) সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন।
অনূর্ধ্ব-১৩ বালক বিভাগ:
অভিজ্ঞান সিনহা রিভানকে ২১-১৭ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন এবং বিক্রম চক্রবর্তীকে ২১-১৪ পয়েন্টে হারিয়ে কোয়ার্টার ফাইনালেও জয় পেয়েছেন। অয়ন শ্রেয়ানকে ২১-১৬ পয়েন্টে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছেছেন। বিরাজ সিনহা কোয়ার্টার ফাইনালে দীপ্তাংশু পালকে ২১-১২ পয়েন্টে হারিয়েছেন।



