শিলচর মেডিক্যালে শ্রমিকের মৃত্যু, বিল পরিশোধে অক্ষমতায় দেহ হস্তান্তরে জটিলতা
পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ, ৮ মার্চ : কাছাড় জেলার কাশিপুর চা-বাগানের বাসিন্দা শ্রমিক সাগর রবিদাস শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইসিইউতে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে মারা যান। পরিবারের অভিযোগ, আর্থিক সংকটের কারণে হাসপাতালের বকেয়া বিল পরিশোধ করতে না পারায় প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহ পরিবারের হাতে তুলে দিতে অনিচ্ছা প্রকাশ করে।পরিবারের সদস্যরা জানান, সাগর রবিদাসের…
