‘মোল্লাদের দেশ ছাড়তে হবে’, ‘অর্থকষ্টে’ অগ্নিগর্ভ ইরান! নিহত ৭
২ জানুয়ারি : ইরানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং ধুঁকতে থাকা অর্থনীতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ চরম সহিংসতার রূপ নিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে। এদের মধ্যে নিরাপত্তা বাহিনীর একজন সদস্যও রয়েছেন। ২০২২ সালের মাহসা আমিনির মৃত্যুর পর এটিই ইরানে সবথেকে বড় গণআন্দোলন…
