baraktaranga.com

যুক্তরাষ্ট্রকে ৫ কোটি ব্যারেল তেল দিতে হবে ভেনেজুয়েলার, ঘোষণা ট্রাম্পের

৭ জানুয়ারি : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, ভেনেজুয়েলার মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা জ্বালানি তেল খাত থেকে ৩০ থেকে ৫০ মিলিয়ন (৩ থেকে ৫ কোটি) ব্যারেল ওয়াশিংটনকে দিতে করতে হবে। এই তেল বিক্রির অর্থ ভেনেজুয়েলা ও মার্কিন জনগণের ‘কল্যাণে’ ব্যয় করা হবে। বুধবার (৭ জানুয়ারি) ট্রুথ স্যোশালে এক পোস্টে তিনি এ কথা জানান।…

Read More

ইরানে বিক্ষোভের ১০ দিনে নিহত কমপক্ষে ৩৬

৭ জানুয়ারি : ইরানে চলমান বিক্ষোভের গত ১০ দিনে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাতে নিহত হয়েছেন মোট ৩৬ জন এবং আহত হয়েছেন আরও ৬০ জন। নিহতদের মধ্যে চার জনের বয়স ১৮ বছরের নিচে। এছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর কর্মীদের সঙ্গে সংঘাত এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতির দায়ে গ্রেপ্তার করা হয়েছে ২ হাজার ৭৬ জনকে।…

Read More

মায়ান্মারে অটো পাচার, সোনাবাড়িঘাট বাইপাস থেকে গ্রেফতার গ্যারেজ মালিক সহ ২, বাজেয়াপ্ত ৫টি অটো

বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : মায়ান্মারে ভারতীয় অটোর খুবই চাহিদা। পাচারকারী চক্র এই সুযোগকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে পাচার বাণিজ্য। এই পাচার চক্রের জড় নিহিত রয়েছে মূলত এ জেলার সোনাইয়ে। সোনাইর পাচারকারীদের সহযোগীরা রয়েছে মিজোরাম এবং মায়ান্মারেও। এই চক্রে কিছু গাড়ি চোর থেকে ধরে দালাল, গ্যারেজ মালিক এবং বিভিন্ন এজেন্সির ভেতরের কয়েকজন লোকও…

Read More

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ‘আপত্তিকর’ স্লোগান, জেএনইউ পড়ুয়াদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ বিশ্ববিদ্যালয়

৭ জানুয়ারি : খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে ‘উস্কানিমূলক’ ও ‘বিতর্কিত’ স্লোগান তোলার অভিযোগে উত্তপ্ত দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)। এই ঘটনায় এবার এফআইআর দায়ের করতে চেয়ে দিল্লি পুলিশের শরণাপন্ন হলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মুখ্য নিরাপত্তা আধিকারিক বসন্ত কুঞ্জ থানায় এই মর্মে একটি চিঠি জমা দিয়েছেন। বিক্ষোভের নেপথ্যে সুপ্রিম…

Read More

আগামী দিনে বরাক আরও সমৃদ্ধ হবে, শিলচর প্রেস ক্লাবে ‘মিট দ্য প্রেস’ ‌অনুষ্ঠানে বললেন বিবেকানন্দ পোদ্দার

বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : ভৌগোলিক দিক থেকে বরাক উপত্যকার যে সুবিধাজনক অবস্থান রয়েছে, তাতে এই অঞ্চল আগামী দিনে সর্বাত্মকভাবে যথেষ্ট সমৃদ্ধশালী হবে। আর এর জন্য প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা। বর্তমান সরকার সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে।মঙ্গলবার শিলচর প্রেস ক্লাব আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ‘আজকের অতিথি’ বিজেপি ট্রেড সেল, অসম প্রদেশের আহ্বায়ক তথা ‘শিলচর ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের…

Read More

বিয়ের গাড়ি খাদে পড়ে মৃত্যু চারজনের

বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : বিয়ের গাড়ি খাদে পড়ে মৃত্যু ঘটল চারজনের। আহত হয়েছেন একাধিক। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় সোমবার মণিপুরের চুরাচাঁদপুর জেলার সিংনগাট মহকুমার অন্তর্গত নগালজাং গ্রামের কাছে। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে থাংমুয়ানমুং খুপতং, হাউচিইন, চিংনগাইহসিয়াম ও নিয়াংজানিয়াং হিসেবে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রায় ৪০ জন যাত্রী বহনকারী একটি ডিআই…

Read More

জিরিঘাটে তিন কোটির ইয়াবা উদ্ধার, ধৃত মণিপুরের মহিলা

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : জিরিঘাট থেকে তিন কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল পুলিশ। পাশাপাশি গ্রেফতার করা হয় এক মহিলাকে। মঙ্গলবার এক নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে জিরিঘাট পিএইচই রোড এলাকা থেকে রহেনলিউ নামে এক মহিলাকে আটক করা হয়েছে। ধৃত মহিলা মণিপুরের তামেংলং জেলার ঐনামলং গ্রামের বাসিন্দা। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে…

Read More

শিলচরে আরও এক ভুয়া চিকিৎসক গ্রেফতার

বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি: চিকিৎসক হিসেবে কোনও বৈধ ডিগ্রি না থাকলেও দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন মেহেরপুরের কমরুল ইসলাম মজুমদার। পেশাগতভাবে তিনি একজন রেডিওগ্রাফার। অবশেষে অসম কাউন্সিল অব মেডিক্যাল রেজিস্ট্রেশনের ভিজিল্যান্স অফিসারের দায়ের করা এজাহারের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে। ভিজিল্যান্স অফিসারের এজাহার অনুযায়ী, শিলচর–হাইলাকান্দি রোডে সেকেন্ড লিংক রোড মোড় সংলগ্ন মজুমদার ক্লিনিকে বসে…

Read More

লোয়াইরপোয়া ব্লক প্রাঙ্গণে সহায়ক উপকরণ বিতরণ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : সমাজের মূলস্রোতে দিব্যাংজনদের সম্পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাঁদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে লোয়াইরপোয়া উন্নয়ন ব্লকে এক প্রশংসনীয় মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার লোয়াইরপোয়া ব্লক প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে দিব্যাংজনদের মধ্যে বিভিন্ন প্রয়োজনীয় সহায়ক উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে সহায়ক উপকরণ তুলে দেন রাজ্যের মীন,…

Read More

সিএমএসআরইউর সমাবেশে শ্রম কোড প্রত্যাহার ও দামবৃদ্ধি রোধের কড়া হুঁশিয়ারি

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : সেন্টার অব মেডিক্যাল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন (সিএমএসআরইউ, উত্তর-পূর্বাঞ্চল)-এর ২৪তম সাধারণ পরিষদ সভার অংশ হিসেবে মঙ্গলবার এক বিবাহ ভবনে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা, স্থানীয় নাগরিক ও যুবকরা ব্যাপক সংখ্যায় অংশ নেন। সমাবেশে জনস্বার্থবিরোধী শ্রম কোড প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও ওষুধের মূল্যবৃদ্ধি রোধের দাবি জোরালোভাবে তোলা…

Read More