baraktaranga.com

ভুয়ো লেটারহেড ও জাল স্বাক্ষরযুক্ত চিঠি, পদমর্যাদাকে বদনাম করার সুপরিকল্পিত চেষ্টা : সর্বা

বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নামে ভুয়া সরকারি লেটারহেড ও জাল স্বাক্ষরযুক্ত একটি চিঠি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। চিঠিটি ভাইরাল হওয়ার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সোনোয়াল। তিনি দাবি করেছেন, তাঁর সরকারি লেটারহেড ও ভুয়া স্বাক্ষরযুক্ত একটি চিঠি দুষ্কৃতিকারীরা কু-উদ্দেশ্যে প্রচার করছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী…

Read More

বরাক উপত্যকায় উদ্যোগ প্রতিষ্ঠা বিষয়ে শিক্ষার্থীদের একদিনের কর্মশালা

বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে দিনব্যাপী “বরাক উপত্যকায় উদ্যোগ প্রতিষ্ঠা” এ বিষয়ে একদিনের সচেতনতা কর্মসূচি হিসেবে এমএসএমই-এর ডিজাইন ও ইনোভেশন স্কিম নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মসূচিটি গুরুচরণ বিশ্ববিদ্যালয়, শিলচরের ক্যারিয়ার কাউন্সেলিং ও প্লেসমেন্ট সেল কর্তৃক ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি), শিলচরের সহযোগিতায় আয়োজিত হয়। ভারতের ক্ষুদ্র, ছোট ও মাঝারি…

Read More

সীমান্ত চেতনা মঞ্চের উদ্যোগে ক্রীড়া মহোৎসবের বাছাই পর্ব সম্পন্ন পাথারকান্দিতে

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : প্রীতিময় পরিবেশ ও উৎসবমুখর আবহে সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তরের উদ্যোগে দক্ষিণ শ্রীভূমি জেলার ক্রীড়া মহোৎসবের চূড়ান্ত পর্বের বাছাই প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হল পাথারকান্দিতে। দিনভরব্যাপী নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে গতকাল এই বাছাই পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে আগত প্রতিভাবান খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। পাথারকান্দি…

Read More

বরাকবঙ্গের কাছাড় জেলা সমিতির পুনর্গঠন

বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি পুনর্গঠিত হয়েছে। গুরুত্বপূর্ণ পদাধিকারীদের মধ্যে অবশ্য তেমন কোনও পরিবর্তন নেই। সভাপতি পদে সঞ্জীব দেব লস্কর, সম্পাদক পদে উত্তমকুমার সাহা এবং কোষাধ্যক্ষ হিসেবে বকুল চন্দ্র নাথ পুনর্নির্বাচিত হয়েছেন। সাহিত্য সম্পাদক এবং সাংস্কৃতিক সম্পাদক পদেও ক্রমে শান্তশ্রী সোম এবং অভিজিৎ ধরকেই দায়িত্ব…

Read More

বরাকে উচ্চ ন্যায়ালয় বেঞ্চের দাবি যুক্তিসঙ্গত

বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি, সোমবার,বরাক উপত্যকায় গৌহাটি উচ্চ ন্যায়ালয়ের একটি সার্কিট বেঞ্চ অথবা স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবি নতুন নয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই দাবি আজ আর কেবল আঞ্চলিক আকাঙ্ক্ষা নয়, বরং ন্যায়বিচারের মৌলিক অধিকারের প্রশ্নে পরিণত হয়েছে। কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি—এই তিন জেলা নিয়ে গঠিত ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন ও সাংস্কৃতিকভাবে স্বতন্ত্র বরাক উপত্যকার মানুষের জন্য…

Read More

বদরপুর খতমে বোখারির অনুষ্ঠানে উন্মোচিত ‘মহিলাদের মাসাইল’

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : ইসলামি জ্ঞানচর্চা, সাহিত্য ও সমাজ সচেতনতার এক অনন্য মিলনক্ষেত্র হয়ে উঠল বদরপুরের খতমে বোখারির মঞ্চ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জ্ঞানসমৃদ্ধ পরিবেশে, উত্তর-পূর্ব ভারত এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত তামীরের বার্ষিক সম্মেলনের পবিত্র ক্ষণে উন্মোচিত হল বিশিষ্ট আলেম ও সাহিত্যিক মুফতি রশিদ আহমদ কাসিমির নবম গ্রন্থ ‘মহিলাদের মাসাইল’ যা মুসলিম নারীদের…

Read More

জাতীয় সড়ক সুরক্ষা মাস উপলক্ষে পিএমশ্রী ভরাখাই হাইস্কুলে সচেতনতামূলক সভা

বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : জাতীয় সড়ক সুরক্ষা মাস–২০২৬ উপলক্ষে কাছাড় জেলা সড়ক সুরক্ষা কমিটির উদ্যোগে এবং জেলা পরিবহন বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থার ব্যবস্থাপনায় আজ পিএমশ্রী ভরাখাই হাই স্কুলে সড়ক সুরক্ষা সচেতনতা অভিযান-এর অংশ হিসেবে এক গুরুত্বপূর্ণ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভার মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা…

Read More

শিলচর শঙ্করমঠ ও মিশনের প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের জন্মবার্ষিকী উদযাপন শুরু

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : শিলচর শঙ্করমঠ ও মিশনের প্রাঙ্গণে পরম পূজ্য স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৭তম জন্মবার্ষিকী এবং মিশনের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকীর অংশ হিসেবে তিন দিনব্যাপী বার্ষিক উৎসবের সূচনা হয়েছে। সোমবার সন্ধ্যায় অনুষ্ঠানে পঞ্চম প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন শিলচর শঙ্করমঠ ও মিশনের কর্মাধ্যক্ষ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ। তাঁর সঙ্গে অংশগ্রহণ করেন ভোলা…

Read More

ভিক্ষুকের সম্পত্তি দেখে বিস্মিত আধিকারিকরা, তিনটি পাকা বাড়ি, তিনটি অটো, একটি চার চাকা গাড়িসহ কয়েক লক্ষ টাকার মালিক

১৯ জানুয়ারি : সকাল হলেই চাকা লাগানো কাঠের পাটাতনে চেপে ভিক্ষা করতে বেরিয়ে পড়তেন। কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে হাত ও পায়ের আঙুল ক্ষয়ে যাওয়ায় অন্যান্য কাজ করতে সমর্থ নন। এ হেন এক ভিক্ষুকের সম্পত্তি দেখে অবাক মধ্যপ্রদেশের ইনদোরের সরকারি আধিকারিকরা। তাঁর কাছে রয়েছে তিনটি পাকা বাড়ি, তিনটি অটো, একটি চার চাকা গাড়ি এবং কয়েক লক্ষ টাকা।…

Read More

উল্লাস প্রকল্পের অধীনে মরিগাঁও জেলার কারাগারের সচেতনতা অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : শিক্ষা বিভাগের ‘উল্লাস’ প্রকল্পের অধীনে সোমবার মরিগাঁও জেলা কারাগারের কয়েদীদের মধ্যে একটি সচেতনতা অনুষ্ঠান সম্পন্ন হয়। এই উপলক্ষে কারাগার চত্বরে অনুষ্ঠিত সভায় জেলা কমিশনার অনামিকা তেওয়ারি নিজের বক্তব্য বলেন, মরিগাঁও জেলা কারাগারের পরিবেশ এখন বদলে গেছে। কারাগারে এলে এখন মন প্রফুল্ল হয়ে ওঠে বলে উল্লেখ করে তিনি উচ্চশিক্ষার জন্য আগ্রহী…

Read More