baraktaranga.com

অনলাইন আসক্তি ঠেকাতে বড় পদক্ষেপ! ১৫ বছরের নীচে আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাবে না, পাস হল নতুন বিল

২৭ জানুয়ারি : কিশোর-কিশোরীদের অনলাইন সুরক্ষা আরও জোরদার করার জন্য বড় পদক্ষেপ নিল ফরাসি সরকার। ১৫ বছরের নীচে কোনও ছেলে অথবা মেয়ে আর সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারবে না, সোমবার ফ্রেঞ্চ অ্যাসেম্বলিতে এমনই একটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। এই বিলের পক্ষে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ভোট পড়েছে। যেখানে ১১৬ জন সদস্য বিলের সমর্থনে ভোট দিয়েছেন সেখানে বিপক্ষে…

Read More

ব্রহ্মপুত্রে ভয়াবহ দুর্ঘটনা, নৌকা ডুবে ৭ জন নিখোঁজ

বরাক তরঙ্গ, ২৭ জানুয়ারি : বরপেটা জেলার চেঙ্গা বিধানসভা এলাকার রহমপুরে ব্রহ্মপুত্র নদীতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৭ জন যাত্রী নিখোঁজ হয়েছেন। ঘটনাটি নিয়ে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার ব্রহ্মপুত্র নদীতে চলাচলরত একটি…

Read More

কাটিগড়ার রাজাটিলায় ইয়াবা উদ্ধার, আটক বাবা-ছেলেসহ তিন

বরাক তরঙ্গ, ২৭ জানুয়ারি : কাছাড় পুলিশ নেশা বিরোধী অভিযান চালিয়ে কাটিগড়া এলাকার রাজাটিলা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। অভিযানে একটি টাটা সুমো গাড়ি, দু’টি বাইক এবং তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি তিনজন মাদক সরবরাহকারীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হল সাজাহান আহমদ, মুক্তদির আলম বড়ভূইয়া এবং তার ছেলে কামরুল আলম…

Read More

পরিতোষ পাল চৌধুরীর ৯৩তম জন্মদিন পালন

পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ, ২৭ জানুয়ারি : ৭৭তম প্রজাতন্ত্র দিবসের আবহে জননেতা ও ভাষা আন্দোলনের অন্যতম অগ্রপথিক পরিতোষ পাল চৌধুরীর ৯৩তম জন্মদিন শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালিত হল শিলচরে। সোমবার সুভাষ নগরে ভাষা সেনানী পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদের উদ্যোগে আয়োজিত হয় এই স্মরণানুষ্ঠান। পর্ষদের সভাপতি ড. হারাণ দে-র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে জন্মদিন উদ্‌যাপন…

Read More

তুষারপাতে ৩০ জনের মৃত্যু, মাইনাস ১৮ ডিগ্রি তাপমাত্রা

২৭ জানুয়ারি : যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে দেশজুড়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। তীব্র শীত ও প্রবল তুষারপাতের কারণে এখন পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। রেকর্ড পরিমাণ তুষারপাতে বহু এলাকার রাস্তাঘাট ও ঘরবাড়ি বরফে ঢেকে গেছে। একই সঙ্গে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা—বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট, আর বিদ্যুৎহীন অবস্থায় পড়েছেন আট লাখেরও বেশি…

Read More

সপ্তাহে পাঁচদিন কাজের দাবিতে ধর্মঘট ব্যাঙ্ককর্মীদের

বরাক তরঙ্গ, ২৭ জানুয়ারি : ভারতের অন্যান্য অংশের সঙ্গে সামঞ্জস্য রেখে শিলচরেও ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নের উদ্যোগে ব্যাঙ্ককর্মীরা সপ্তাহে পাঁচ দিন কাজের দাবিতে ধর্মঘট পালন করেন। মঙ্গলবার সাপ্তাহিক পাঁচদিন কাজের দাবিতে কর্মীরা নিজেদের ব্যাঙ্কের সামনে জমায়েত করে সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হোন। নিজেদের দাবির পক্ষে বলতে গিয়ে ব্যাঙ্ক কর্মীরা বলেন, সরকারের আর্থিক পরিষেবা…

Read More

বদলে দেবে দেশের বাণিজ্য, ভারত-ইউরোপিয়ান ইউনিয়ন চুক্তি সরকারি ভাবে ঘোষণা হতে পারে মঙ্গলবারেই

২৭ জানুয়ারি : ভারত ও ইউরোপীয় ইউনিয়ন মঙ্গলবার একটি ঐতিহাসিক ও মুক্ত বাণিজ্য চুক্তি ঘোষণার পথে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির কারণে সৃষ্টি হওয়া অনিশ্চয়তার প্রেক্ষিতে দুই পক্ষই নিজেদের ভবিষ্যৎ নিয়ে একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারে বলে আশা করা হচ্ছে। জানা যাচ্ছে, এই প্রস্তাবিত চুক্তি বাণিজ্যসহ একাধিক ক্ষেত্রে ভারত-ইউরোপিয়ান ইউনিয়ন দ্বিপাক্ষিক সম্পর্ককে গুণগতভাবে নতুন…

Read More

শিবালিক পার্কে ফুল-ফল-শোভাবর্ধক গাছের প্রদর্শনীতে ব্যাপক সাড়া

বরাক তরঙ্গ, ২৭ জানুয়ারি : শিবালিক পার্কে ফুল, ফল এবং শোভাবর্ধক গাছপালার অত্যন্ত মনোরম একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আয়োজক ‘বাগানবাড়ি শিবালিক পার্ক’ এবং সহযোগিতায় শিবালিক পার্ক শ্রীদুর্গা মণ্ডপ কমিটি। পার্কের ৪২টি পরিবার অংশগ্রহণ করে তাঁদের বাড়ি থেকে সর্বমোট ২৬৮টি টব জমা দেন, যা দর্শকদের মুগ্ধ করেছে। সকাল সাড়ে নয়টায় অবসরপ্রাপ্ত জেলা কৃষি অধিকারিক ও পার্কের…

Read More

চেন্নাইয়ে ব্রোঞ্জ পদক জয় বিপ্রজিতের

বরাক তরঙ্গ, ২৭ জানুয়ারি : চেন্নাইয়ে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে শিলচর তারাপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ও খুদে প্যারা খেলোয়াড় বিপ্রজিত দেব ব্রোঞ্জ পদক অর্জন করে ইতিহাস রচনা করেছেন। কোয়ার্টার ফাইনালে মহারাষ্ট্রের নীতিন গোখলেকে ৩-১ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠে আসা বিপ্রজিত সেমিফাইনালে তেলেঙ্গানার হিতেশ দলওয়ানির কাছে ০-৩ ফলে পরাজিত হন। স্কোর…

Read More

গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড, সাতজনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ একাধিক

২৭ জানুয়ারি : গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল পশ্চিমবঙ্গের আনন্দপুরে। সোমবার সন্ধ্যার পর আরও একাধিক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও বহু শ্রমিক নিখোঁজ রয়েছেন। পুলিশ সূত্রের খবর, নাজিরাবাদের দু’টি গুদামে আগুন লেগে সাতজনের মৃত্যু হয়েছে। তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু, তাঁদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে গুদামের ভিতরে এখনও…

Read More