সোশ্যাল মিডিয়ায় উগ্রবাদী মতাদর্শ ছড়ানোর অভিযোগে অসমের যুবক গ্রেফতার কেরলে

Spread the news

৩১ ডিসেম্বর : সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে উগ্রবাদী মতাদর্শ ছড়ানোর চেষ্টার অভিযোগে কেরল পুলিশ অসমের এক ২৫ বছর বয়সি যুবককে গ্রেফতার করেছে। ধৃতের নাম রশিদুল ইসলাম। মধ্য কেরলের কাইপামাঙ্গালম থানা অধীন এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, রশিদুল প্রায় দুই বছর ধরে ওই এলাকায় বসবাস করছিল এবং গ্রেফতারের সময় একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিল। তদন্তকারীদের দাবি, সে অনলাইনে এমন কিছু বিষয়বস্তু শেয়ার করেছিল যা ধর্মীয় বিদ্বেষ উসকে দেয় এবং উগ্রপন্থী ও সন্ত্রাসবাদী মতাদর্শের সঙ্গে সম্পর্কযুক্ত।

প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, রশিদুল ফোনকল ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশসহ ভারতের বাইরে অবস্থানকারী কয়েকজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখত। পুলিশ আরও দাবি করেছে, সে পাকিস্তান থেকে একে-৪৭ রাইফেল সংগ্রহের চেষ্টা করেছিল বলে ছঅভিযোগ রয়েছে, যদিও এই তথ্যের সত্যতা যাচাই এখনও বাকি। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তের কার্যকলাপ ও তার যোগাযোগের পরিধি নির্ধারণে বিস্তারিত তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *