বরাক তরঙ্গ, ২৮ মার্চ : দূরবর্তী অঞ্চলে স্বাস্থ্যসেবা উন্নত করার লক্ষ্য নিয়ে মণিপুরের তামেংলং জেলার কৈফুন্দাই গ্রামে একটি চিকিৎসা শিবিরের আয়োজন করে আসাম রাইফেলস। এক চিকিৎসা আধিকারিকের নেতৃত্বে আসাম রাইফেলসের চিকিৎসক দল বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করে। শিবিরে প্রয়োজনীয় ওষুধ বিতরণ ও প্রাথমিক স্বাস্থ্যচর্চা ও প্রতিরোধমূলক যত্ন সম্পর্কে সচেতনতা গড়ে তোলে।
মোট ৫৪ জন গ্রামবাসী এই শিবিরের মাধ্যমে স্বাস্থ্যসেবা লাভ করেন, যার মধ্যে ৩২ জন মহিলা, ৮ জন পুরুষ এবং ১৪ জন শিশু ছিলেন। গ্রামবাসীদের ব্যাপক সাড়া পাওয়া যায়। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য ও সুস্থতা উন্নত করা এবং তৃণমূল স্তরে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা।




