বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : শান্তি, উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আসাম রাইফেলসের শ্রীকোণা ব্যাটালিয়নের কমান্ড্যান্ট। শনিবার মণিপুরের নুংবা এলাকায় বিভিন্ন সিভিল সোসাইটি সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় জনগণের উদ্বেগ ও বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হওয়া এবং নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে বিশ্বাস ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করা।
আসাম রাইফেলসের কমান্ড্যান্ট গ্রামবাসী এবং সিভিল সোসাইটি সংগঠনগুলিকে আশ্বস্ত করে জানান যে, আসাম রাইফেলস স্থানীয় জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকবে।
বৈঠকের শেষে নিরাপত্তা বাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ার এক নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।



