বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেস অসমে প্রদেশ নির্বাচন কমিটি গঠন করেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈকে সভাপতি করে ৩৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়। মঙ্গলবার কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপালের স্বাক্ষরযুক্ত পত্রে উল্লেখ করা হয়েছে, “অসম প্রদেশ কংগ্রেস কমিটির রাজ্যিক নির্বাচন কমিটিকে তাৎক্ষণিকভাবে কার্যকর করার প্রস্তাবে কংগ্রেস সভাপতি অনুমোদন দিয়েছেন, নীচে বর্ণিত অনুযায়ী।”
পত্র অনুযায়ী, গৌরব গগৈকে সভাপতি করে গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে দেবব্রত শইকওয়া, রকিবুল হোসেন, প্রদ্যুৎ বরদলৈ, ভূপেন কুমার বরোয়া, রিপুণ বরা, পবন সিং ঘাটোয়ার, ওয়াজিদ আলি চৌধুরী, র’জলিনা তির্কি, জাকির হোসেন শিকদার, প্রদীপ সরকার, অরুণ দত্ত মজুমদার, প্রণতি ফুকন, রানি নরহ এবং আব্দুল খালেক।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন দুর্গা ভূমিজ, অজিত সিং, নন্দিতা দাস, শিবামণি বরা, প্রদ্যুত ভূঞা, একে রশিদ আলম, যাদব স্বর্গীয়ারি, পৃথ্বী মাঝি, টঙ্ক বাহাদুর রায়, প্রণেশ্বর বসুমতারি, আর পি শর্মা, ঘন বুড়াগোহাঁই, অগাস্টিন আংহি, মেঘনাথ ছেত্রী, বলীন কুলি, হাফিজ রশিদ চৌধুরী, মেদিয়ালম বরোয়া, শোভমন আলি সরকার, গঙ্গাজ্যোতি তায়গম এবং মৌসম বরুয়া।
এদিকে, বিশেষ আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন), অসম প্রদেশ কংগ্রেসের সমস্ত ফ্রন্টাল সংগঠনের প্রধানরা, এসসি, ওবিসি, সংখ্যালঘু, জনজাতি কংগ্রেস বিভাগের সভাপতি এবং চা-বাগান সেলের



