ধস ও তুষারপাতে উত্তর সিকিমে বিপর্যয়, আটকে প্রায় ২০০ পর্যটক

Spread the news

২৫ মার্চ : প্রবল বৃষ্টি ও তুষারপাতের জেরে উত্তর সিকিমের একাধিক পাহাড়ি রাস্তায় ধস নেমে বিপর্যস্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে চুংথাং এলাকায় রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে এবং লাচেনগামী অন্তত ২০০ পর্যটক মাঝপথে আটকে পড়েছেন। প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে চুংথাং এলাকায় একের পর এক ধস নামতে থাকে। এর জেরে চুংথাং-লাচেন রুট-এ যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। মঙ্গন জেলার জেলাশাসক অনন্ত জৈন জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই রুটে যোগাযোগ বিচ্ছিন্নই থাকবে। আটকে পড়া পর্যটকদের জন্য অস্থায়ী থাকার ব্যবস্থা করা হয়েছে চুংথাং-এর আইটিবিপি ক্যাম্প এবং স্থানীয় গুরুদ্বারে।

এদিকে, Border Roads Organisation (বিআরও) যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আবহাওয়া স্বাভাবিক হলে এবং রাস্তা নিরাপদ ঘোষণা করা হলে তবেই পর্যটকদের যাতায়াতের অনুমতি দেওয়া হবে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বহু পর্যটক ইতিমধ্যেই গ্যাংটক ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তাঁদের ভ্রমণ পরিকল্পনা বাতিল করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *