ফের হিন্দু যুবককে পুড়িয়ে হত্যা বাংলাদেশে

২৫ জানুয়ারি : বাংলাদেশে আরও এক হিন্দু যুবককে পুড়িয়ে হত্যা করা হল। শুক্রবার রাত প্রায় ১টায় চঞ্চল ভৌমিকের দোকানের সামনে এসে হাজির হয় প্রায় ১০ জন যুবকের একটি দল। তাদের মুখে ছিল “আল্লাহু আকবর” ধ্বনি। দুর্বৃত্তদের লক্ষ্য ছিল হিন্দু সম্প্রদায়ের মানুষ। দলের একজন চঞ্চল ভৌমিকের দোকানের দিকে আঙুল তুলে দেখায়। মুখে কাপড় বেধে এগিয়ে আসে দুর্বৃত্তরা। একজন দোকানের শাটারে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। এরপর শাটারের নিচ দিয়ে দোকানের ভেতরে পেট্রোল ঢালা হয়। গভীর ঘুমে থাকা চঞ্চল ভৌমিক কিছুই বুঝতে পারেননি। মুহূর্তের মধ্যেই দুর্বৃত্তরা তার দোকানে আগুন ধরিয়ে দেয়।

বাংলাদেশের নরসিংদীতে এই ভয়াবহ ঘটনা ঘটে। চঞ্চল ভৌমিক ছিলেন কুমিল্লা জেলার লক্ষ্মীপুর গ্রামের প্রয়াত খোকন চন্দ্র ভৌমিক ও প্রমিতারানি ভৌমিকের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *