আরও এক হিন্দু যুবক খুন বাংলাদশে, ব্রজেন্দ্রর প্রাণ কাড়ল সহকর্মীর গুলি

Spread the news

৩০ ডিসেম্বর : বাংলাদেশে আরও এক হিন্দু যুবককে খুনের অভিযোগ ৷ সোমবার সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকায় বজেন্দ্র বিশ্বাস নামে এক ব্যক্তিকে গুলি করে খুন করা হয়৷ তিনি বাংলাদেশের আনসার বাহিনীর সদস্য ছিলেন ৷ ঘটনায় তাঁর সহকর্মী নোমান মিয়াকে গ্রেফতার করা হয়েছে৷ কী কারণে বজেন্দ্রকে খুন করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়৷ বাংলাদেশে ভিলেজ পুলিশের ভূমিকা পালন করে এই আনসার বাহিনী৷

বাংলাদেশে সম্প্রতি অশান্তি শুরু হওয়ার পর এই ময়মনসিংহের ভালুকাতেই খুন হন 25 বছর বয়সি দীপুচন্দ্র দাস ৷ একটি পোশাক কারখানার কর্মী দীপুকে তাঁর অফিস থেকে টেনে বের করে এনে মিটিয়ে মারে ভিড় ৷ পরে তাকে পুড়িয়ে ফেলার চেষ্টাও হয় ৷ অভিযোগ ছিল তিনি নাকি এমন একটি মন্তব্য করেছেন যা কিছু মানুষের ধর্মীয় বিশ্বাসে আঘাত হেনেছে ৷ তবে বজেন্দ্র বিশ্বাসের ক্ষেত্রে তেমন কিছু ঘটেছে কি না তা এখনও জানা যায়নি ৷

ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা আল মামুন ৷ তিনি জানান এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে৷ দেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহের মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে৷ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিলের কার্যনির্বাহী মহাসচিব মহিন্দ্র নাথ ৷ তিনি জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে৷ বজেন্দ্রর বাবার নাম পবিত্র বিশ্বাস৷ বাড়ি সিলেটের কাদিপুর জেলায়। নোমানের বাবা লুতফার রহমান সুনামগঞ্জের তাহেরপুরের বাসিন্দা ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *