৮ ফেব্রুয়ারি সৈদপুরে আজিমুশশান তরিকতের বার্ষিক জলসা ও ইসালে সওয়াব মহফিল

বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : কাছাড় জেলার সৈদপুর চতুর্থ খণ্ড এলাকায় আগামী ৮ ফেব্রুয়ারি রবিবার অনুষ্ঠিত হতে চলেছে আজিমুশশান তরিকতের বার্ষিক জলসা ও ইসালে সওয়াব উপলক্ষে উরুস মহফিল। শাহসুফি জমির উদ্দিন সাহেব এবং শাহসুফি কারি ছইফ উদ্দিন সাহেব নকশবন্দি মোজাদ্দিদী বারিকনগরী সাহেবদ্বয়ের স্মরণে এই মহফিলের আয়োজন করা হয়েছে।

এদিন মহফিলের সূচনা হবে সকাল ৮টায় পবিত্র কোরান খতমের মাধ্যমে। এরপর বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠান চলবে বিকাল ৪টা পর্যন্ত। মহফিলকে কেন্দ্র করে বর্তমানে প্রাঙ্গণে প্যান্ডেল নির্মাণ, আলোকসজ্জা ও অন্যান্য প্রস্তুতিমূলক কাজ জোরকদমে চলছে। আয়োজক কমিটির তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবকরা দিনরাত পরিশ্রম করে মহফিলকে সুশৃঙ্খল ও সফল করে তোলার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছেন। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট উলামায়ে কেরাম ও সুফিয়ানে এজাম মহফিলে উপস্থিত থেকে ওয়াজ ও নসিহত পেশ করবেন বলে জানা গেছে। এ উপলক্ষে সাহেব বাড়ির পক্ষ থেকে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মহফিলে উপস্থিত থেকে দোয়া ও ইসালে সওয়াবে সামিল হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *