আজ ডিব্রুগড়ে একাধিক কর্মসূচি,  মাঝরাতে পৌঁছলেন অমিত শাহ

বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : মাঝরাতে ডিব্রুগড়ে উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, শুক্রবার ডিব্রুগড়ে অমিত শাহের একাধিক কর্মসূচি রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালসহ একাধিক মন্ত্রী ও বিধায়ক বিমানবন্দরেই অমিত শাহকে স্বাগত জানান।

আজ ডিব্রুগড়ে অসম বিধানসভার দ্বিতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ডিব্রুগড়ের পর তিনি ধেমাজিতে যাবেন। ধেমাজিতে মিসিং সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণ করবেন অমিত শাহ।
সন্ধ্যায় অমিত শাহ গুয়াহাটিতে পৌঁছাবেন। গুয়াহাটিতে রাজ্য বিজেপির কার্যালয়ে উপস্থিত হবেন তিনি। রাজ্য বিজেপির কার্যালয়ে একটি বৈঠকে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাত ৭টায় তিনি পশ্চিমবঙ্গে ফিরে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *