জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : পূর্ত বিভাগের শ্রীভূমি সাউথ টেরিটোরিয়্যাল রোড সাবডিভিশনের সহকারী নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তি যোগে জানিয়েছেন লঙ্গাই চান্দখানি সড়কে ৭ মার্চ থেকে ৯ মার্চ রাত ১০টা থেকে মধ্য রাত ২টা পর্যন্ত সব ধরণের যান বাহন চলাচল পুণরাদেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে। এতে জানানো হয়েছে ওই সড়কে জিয়াধরার কাছে ৪৪০০ মিটার অংশে, রানিবাড়ী বাজারের কাছে ৮৩০০ মিটার অংশে এবং ব্রাহ্মণশাসনের কাছে ৮৭০০ মিটার অংশে মুখ্যমন্ত্রীর উন্নত পাকা পথ নির্মাণ যোজনার অধীনে নতুন কালভার্টের নির্মাণ কাজের জন্য ওই তিন দিন সড়কটি বন্ধ থাকবে। এতে ওই সময়সীমায় যান বাহন চালকদের বিকল্প সড়ক ব্যাবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে।
লঙ্গাই চান্দখানি সড়কে সবধরনের যান চলাচল সাময়িক ভাবে বন্ধ



