পরিবর্তনের হাওয়া স্পষ্ট, সোনাইয়ে আমিনুলের জয় নিয়ে আশাবাদী এজেপি নেতা ফখরুল

Spread the news

বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : অসম জাতীয় পরিষদ (এজেপি)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম মজুমদার এবারের বিধানসভা নির্বাচনে সোনাই কেন্দ্র জুড়ে জোরকদমে প্রচার চালালেন। তিনি এজেপির পক্ষ থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী আমিনুল হক লস্করের সমর্থনে পুরো সোনাই বিধানসভা কেন্দ্রের অলিগলি ঘুরে ব্যাপক জনসংযোগ করেন।

প্রচারের শেষ দিনে তিনি দৃঢ় বিশ্বাসের সঙ্গে জানান, সোনাইয়ের মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবেন। তার কথায়, সাম্প্রদায়িক মনোভাবের রাজনীতিতে বিশ্বাসী ভারতীয় জনতা পার্টির মিত্রজোট অসম গণ পরিষদ এর প্রার্থীকে মানুষ প্রত্যাখ্যান করবে।
তিনি আরও বলেন, সোনাই বিধানসভা কেন্দ্রের সচেতন ভোটাররা ঐক্যবদ্ধভাবে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করকে বিপুল ভোটে জয়ী করে একটি শক্তিশালী বার্তা দেবেন। তার মতে, এই নির্বাচনের ফলাফলই নির্ধারণ করবে সোনাই তথা বরাকের আগামী রাজনৈতিক ভবিষ্যৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *