।। হায়দরাবাদ থেকে এসএম জাহির আব্বাস ।।
২ মার্চ : চিকিৎসা মানেই আস্থা চিকিৎসা মানেই নতুন জীবনের প্রত্যাশা। আর সেই আস্থার প্রতীক হয়ে উঠেছে ভারতের হায়দরাবাদে অবস্থিত এআইজি হাসপাতাল। প্রতিদিন উত্তর পূর্বঞ্চলের সহ দেশের বিভিন্ন প্রান্ত দিল্লি, মহারাষ্ট্র, বিহার পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম থেকে শুরু করে প্রতিবেশী বাংলাদেশ এবং সুদূর নাইজেরিয়া সহ বিভিন্ন দেশের হাজার হাজার রোগীরা প্রতিদিন এসে এখানে ভিড় জমাচ্ছেন উন্নত চিকিৎসা সেবার আশায়।আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের অবকাঠামো এবং দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে এআইজি হাসপাতাল আজ বিশ্বস্ত স্বাস্থ্যসেবার এক উজ্জ্বল নাম। এখানে গ্যাস্ট্রোএন্টারোলজি, লিভার ট্রান্সপ্লান্ট, কার্ডিওলজি, অনকোলজি, নিউরোলজি সহ বিভিন্ন বিশেষায়িত বিভাগে উন্নত চিকিৎসা প্রদান করা হয়। প্রতিটি বিভাগেই রয়েছে সর্বাধুনিক যন্ত্রপাতি ও অত্যাধুনিক অপারেশন থিয়েটার সুবিধা।বলেতে গেল্ব এই হাস্পাতাল মানবিক সেবায় অনন্য শুধু চিকিৎসকই নন, হাসপাতালের নার্স ও অন্যান্য বিভাগের কর্মীরাও প্রতিটি রোগীর প্রতি আন্তরিক ও মানবিক আচরণ প্রদর্শন করেন। রোগীর শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বস্তিকেও সমান গুরুত্ব দেওয়া হয়। ফলে রোগী ও স্বজনরা পান এক নিরাপদ ও সহানুভূতিশীল পরিবেশ। রোগীদের সুবিধার্থে রয়েছে একাধিক হেল্পডেস্কে সমন্বিত সহায়তা কেন্দ্র ও কর্মী
বিদেশি ও ভিনরাজ্যের রোগীদের সুবিধার্থে প্রতিটি বিভাগে রয়েছে একাধিক হেল্পডেস্ক। রোগী ভর্তি থেকে শুরু করে রিপোর্ট সংগ্রহ, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, ভাষাগত সহায়ত সব ক্ষেত্রেই দক্ষ কর্মীরা সর্বক্ষণ সহযোগিতা করে থাকেন। বিশেষ করে বাংলাদেশ ও আফ্রিকার দেশগুলো থেকে আগত রোগীদের জন্য রয়েছে পৃথক সমন্বয় টিম, যা চিকিৎসা প্রক্রিয়াকে সহজ ও দ্রুততর করে তোলে। এতেই হাস্পাতালটি হয়ে উঠেছে আন্তর্জাতিক আস্থার কেন্দ্র। এখানে আশা অসম রাজ্যের বরাক উপত্যকার পাশাপাশি বাংলাদেশ সহ ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের একাংশ রোগী ও তাদের পরিবারের লোকজনের সাথে আলোচনা কালে সাময়িক প্রসঙ্গের এই প্রতিবেদকে তারা,জানান হায়দ্রাবাদের এআইজি হাসপাতাল শুধু একটি চিকিৎসাকেন্দ্র নয়, এটি আজ আন্তর্জাতিক স্বাস্থ্যসেবার এক নির্ভরযোগ্য ব্র্যান্ডে পরিণত হয়েছে। উন্নত চিকিৎসা, স্বচ্ছ ব্যবস্থাপনা এবং রোগীবান্ধব পরিবেশের কারণে দিন দিন বাড়ছে বিদেশি রোগীর সংখ্যা।তারা এও জানা এতো বিশাল হাস্পাতালে এসে চিকিৎসা পরিসেবা নিতে প্রথমে দুষচিন্তায় ভোগছিলেন কি ভাবে চিকিৎসা পরিসেবা নেবেন অপরিচিত জায়গা ভাষাগত সমস্যা রয়েছে। পরবর্তীতে তারা যখন চিকিৎসা পরিসেবা নেওয়ার প্রথম ধাপ রোগীর নামে ফাইল রিজেকশন করেন তার পর থেকে আরো কোন সমস্যা পড়তে হয় নি। হাস্পাতালের পরিশেবার দায়িত্ব থাকা কর্মীরা কোব সুন্দর ভাবে সহায়তার হাত বাড়িয়ে দেন এতে ধাপে ধাপে সব কাজ অতি সহজে কোব কম সময়ে মধ্যে সম্পুর্ন হয়ে উঠে।এতেই চিকিৎসা ক্ষেত্রে আধুনিকতা ও মানবিকতার এক অনন্য সমন্বয় গড়ে তুলেছে হায়দ্রাবাদের এআইজি হাসপাতাল। দেশের সীমানা পেরিয়ে বিশ্বমানের সেবায় আস্থার প্রতীক হয়ে উঠেছে এই প্রতিষ্ঠান। উন্নত চিকিৎসা নিতে যারা নিরাপদ ও বিশ্বস্ত গন্তব্য খুঁজছেন, তাদের কাছে এআইজি হাসপাতাল আজ প্রথম পছন্দ।
প্রসঙ্গগত ভারতবর্ষে চিকিৎসা জগতে এক অনন্য নাম এআইজি হাসপাতাল। আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের চিকিৎসা ব্যবস্থা এবং দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকদের জন্য এই হাসপাতাল আজ দেশ-বিদেশে বিশেষ খ্যাতি অর্জন করেছে। প্রশ্ন হচ্ছে কোন কোন চিকিৎসার জন্য সবচেয়ে বেশি পরিচিত এই হাসপাতাল? তা এখনে এসে নিজ চক্ষে প্রত্যক্ষ করে জানা গেছে বিশেষ করে AIG Hospitals চিকিৎসার জন্য বিখ্যাত হয়ে উঠেছে তা মধ্যে রয়েছে গ্যাস্ট্রোএন্টারোলজি ও লিভার চিকিৎসায় শীর্ষস্থানীয় এআইজি হাসপাতাল বিশেষভাবে বিখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজি বা পাকস্থলী ও অন্ত্রের রোগের চিকিৎসায়। জটিল আলসার, প্যানক্রিয়াটাইটিস, গলব্লাডার সমস্যা থেকে শুরু করে ক্যানসার পর্যন্ত নানা ধরনের রোগের উন্নত চিকিৎসা এখানে প্রদান করা হয়। লিভার ট্রান্সপ্লান্ট ও লিভারের জটিল রোগ নিরাময়েও এই হাসপাতাল আন্তর্জাতিক মানের সাফল্য দেখিয়েছে। দেশ-বিদেশের অসংখ্য রোগী লিভার সংক্রান্ত জটিল সমস্যার সমাধানে এখানে আসেন। উন্নত এন্ডোস্কোপি ও মিনিমালি ইনভেসিভ সার্জারি এখানকার অ্যাডভান্সড এন্ডোস্কোপি ইউনিট দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক কেন্দ্র হিসেবে পরিচিত। কাটাছেঁড়া ছাড়াই বা খুব কম কাটা-ছেঁড়ায় জটিল অপারেশন সম্পন্ন করার সক্ষমতা রয়েছে এখানে। ফলে রোগীরা কম সময়েই সুস্থ হয়ে ওঠেন।কার্ডিওলজি ও নিউরোলজি অর্থাৎ হৃদরোগ ও স্নায়ুরোগ চিকিৎসাতেও এআইজি হাসপাতাল বিশেষ সুনাম অর্জন করেছে। হার্টের জটিল ব্লকেজ, স্ট্রোক, মস্তিষ্কের বিভিন্ন সমস্যার উন্নত চিকিৎসা ও সার্জারি নিয়মিতভাবে সম্পন্ন হচ্ছে এখানে। ক্যানসার চিকিৎসা জন্যও অনকোলজি বিভাগে রয়েছে আধুনিক কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং সার্জিক্যাল চিকিৎসা সুবিধা। ক্যানসার শনাক্তকরণ থেকে শুরু করে পূর্ণাঙ্গ চিকিৎসা পর্যন্ত সবকিছু এক ছাদের নিচে পাওয়া যায়। গ্যাস্ট্রোএন্টারোলজি, লিভার ট্রান্সপ্লান্ট, উন্নত এন্ডোস্কোপি, হৃদরোগ, স্নায়ুরোগ এবং ক্যানসার চিকিৎসায় বিশেষ দক্ষতার কারণেই হায়দ্রাবাদের এআইজি হাসপাতাল আজ আন্তর্জাতিক আস্থার প্রতীক। উন্নত প্রযুক্তি ও মানবিক সেবার সমন্বয়ে এই হাসপাতাল হয়ে উঠেছে বিশ্বমানের চিকিৎসা গন্তব্য।
উল্লেখ্য, ৪০০+ কনসালট্যান্ট ৪৩+ বিশেষত্বে এআইজি হাসপাতালে চিকিৎসা পরিসেবা মধ্যে রয়েছে রোবোটিক সার্জারি কার্ডিওলজি কার্ডিওথোরাসিক সার্জারি ইলেক্ট্রোফিজিওলজি হার্ট ট্রান্সপ্লান্টেশন, নেফ্রোলজি,ইউরোলজি ও রেনাল ট্রান্সপ্লান্টেশন অ্যান্ড্রোলজি নিউরোলজি,নিউরো ও স্পাইন সার্জারি ইন্টারভেনশনাল রেডিওলজি, ইন্টারনাল মেডিসিন অর্থোপেডিক্স ও স্পোর্টস মেডিসিন ডার্মাটোলজি ইমার্জেন্সি মেডিসিন ক্রিটিক্যাল কেয়ার ও অ্যানেস্থেশিয়া রেডিওলজি, অ্যানাটমিক, হেমাট ও মলিকুলার প্যাথোলজি
মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি,পেইন ম্যানেজমেন্ট ট্রান্সফিউশন মেডিসিন (ব্লাড ব্যাংক) জেনোমিক্স,নিউক্লিয়ার মেডিসিন ও থেরানোস্টিক্স, মেডিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি, সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি, হেপাটোলজি, লিভার সার্জারি ও ট্রান্সপ্লান্টেশন
এন্ডোভাসকুলার ও ভাসকুলার সার্জারি, পালমোনোলজি
এন্ডোবারিয়াট্রিক্স, বারিয়াট্রিক ও মেটাবলিক থেরাপি মেডিক্যাল, রেডিয়েশন ও সার্জিক্যাল অনকোলজি বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন,ব্রেস্ট হেলথ, প্লাস্টিক ও রিকনস্ট্রাকশন সার্জারি, ইএনটি হেড ও নেক সার্জারি ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, জেনারেল ও স্পেশালাইজড ডেন্টিস্ট্রি, গাইনোকোলজি, পেডিয়াট্রিক্স ও পেডিয়াট্রিক সার্জারি অফথ্যালমোলজি, রিউমাটোলজি এন্ডোক্রিনোলজি, ফিজিওথেরাপি, ডয়েটেটিক্স, ট্রান্সলেশনাল রিসার্চ, সাইকিয়াট্রি এছাড়া ইমার্জেন্সি ও ট্রমা সার্ভিসেস অ্যাম্বুলেন্স সাপোর্ট ২৪+৭ কল +৯১ ৪০ ৪২৪৪ ৪২৪৪ করে চিকিৎসা সেবা নেওয়ার সুবিধা রয়েছে।
হায়দরাবাদের গাচিবাউলির মাইন্ডস্পেস রোডে অবস্থিত এই এআইজি হাসপাতালস আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও বিশ্বমানের সেবার এক অনন্য সংমিশ্রণ। ১১০০ শয্যাবিশিষ্ট এই সুপার-স্পেশালিটি হাসপাতালটি উন্নত অবকাঠামো ও দক্ষ চিকিৎসক দলের মাধ্যমে রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করে আসছে।হাসপাতালটিতে রয়েছে ২৫টি এন্ডোস্কোপিক স্যুট, ২১টি মডুলার অপারেশন থিয়েটার এবং ৩টি অত্যাধুনিক ক্যাথল্যাব। রোবোটিক সার্জারির জন্য ব্যবহৃত হচ্ছে দা ভিঞ্চি এক্স, জিমার ROSA ও মেডট্রনিক স্টেলথ অটোগাইডের মতো বিশ্বমানের প্রযুক্তি। ক্যানসার চিকিৎসায় রয়েছে কেমোথেরাপি (প্যাক্সম্যান স্ক্যাল্প কুলিং), বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিট, ব্র্যাকিথেরাপি এবং লিনিয়ার অ্যাক্সিলারেটর (ভ্যারিয়ান ট্রু বিম STX) সুবিধা।নিউক্লিয়ার মেডিসিনে PET-CT ও গামা ক্যামেরা, ১.৫ ও ৩ টেসলা এমআরআই (এলাস্টোগ্রাফি সহ), ১২৮ ও ৬৪ স্লাইস সিটি স্ক্যান, ৩ডি ম্যামোগ্রাফি এবং এলাস্টোগ্রাফিসহ আল্ট্রাসাউন্ড সব মিলিয়ে রয়েছে পূর্ণাঙ্গ ডায়াগনস্টিক সাপোর্ট। এছাড়া উন্নত কার্ডিওলজি ও চক্ষু ডায়াগনস্টিকস সুবিধাও বিদ্যমান।বিশেষায়িত সেবার মধ্যে রয়েছে ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ ইউনিট, স্লিপ ল্যাব, ডায়ালাইসিস, ভিডিও EEG/NCS/EMG/EPS, ইউরোডাইনামিক স্টাডি, বোন মিনারেল ডেনসিটোমেট্রি (BMD), অডিওমেট্রি ও ভেস্টিবুলোমেট্রি। রোগীদের সুবিধার্থে রয়েছে ২৪ ঘণ্টা জরুরি বিভাগ, নিবেদিত ট্রমা ম্যানেজমেন্ট সেন্টার, এক্সিকিউটিভ হেলথ চেক-আপ লাউঞ্জ এবং ২৪ ঘণ্টা ফার্মেসি। আন্তর্জাতিক রোগীদের জন্য রয়েছে বিশেষ লাউঞ্জ সুবিধা। বিশ্বমানের চিকিৎসা প্রযুক্তি ও রোগীবান্ধব সেবার সমন্বয়ে এআইজি হাসপাতালস আজ স্বাস্থ্যসেবায় আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। তাই বলা হয় আধুনিক চিকিৎসাসেবায় নতুন দিগন্ত এআইজি হাসপাতাল।



