ঘরে ফিরলেন অগপ নেত্রী আয়েশা, আনলেন নানা অভিযোগ

Spread the news

নিজের ‘পলিটিক্যাল ক্যারিয়ার’ নষ্ট করব না

বরাক তরঙ্গ, ৫ এপ্রিল : মাত্র এক সপ্তাহের মধ্যেই কংগ্রেস ছেড়ে ফের নিজ দলে ফিরে এলেন অগপ নেত্রী আয়েশা সুলতানা চৌধুরী। গত ২৯ মার্চ, রবিবার প্রায় তিন শতাধিক কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে এআইসিসির সম্পাদক বিকাশ উপাধ্যায়ের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। তবে সপ্তাহ ঘোরার আগেই সিদ্ধান্ত বদল করেন আয়েশা।

কংগ্রেস প্রার্থীর বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। তাঁর অভিযোগ, মানুষের আবেগ নিয়ে খেলা ছাড়া কংগ্রেসের আর কোনও উদ্দেশ্য নেই। আয়েশা বলেন, অগপ থেকে টিকিট না পাওয়ার পর কংগ্রেসের কিছু নেতা তাঁর সঙ্গে বারবার যোগাযোগ করে প্রার্থীকে সমর্থনের অনুরোধ জানান। সেই প্রেক্ষিতেই তিনি কর্মী-সমর্থকদের নিয়ে কংগ্রেসে যোগ দেন। তবে এখনও পর্যন্ত তিনি দলের কোনও প্রাথমিক সদস্যপদ পাননি বলেও দাবি করেন।

শনিবার রাতে সাংবাদিক বৈঠক করে কংগ্রেস ত্যাগের কথা ঘোষণা করে আয়েশা বলেন, কংগ্রেস প্রার্থীর জন্য নিজের ‘পলিটিক্যাল ক্যারিয়ার’ নষ্ট হতে দিতে পারেন না। পাশাপাশি তিনি দলের বিরুদ্ধে একাধিক অভিযোগও তোলেন।

এদিকে সূত্রের খবর, চার দিন আগে আয়েশাকে ফের দলে ফেরাতে তাঁর সঙ্গে  শিলচরের একটি হোটেলে অগপ কর্মীদের রুদ্ধদ্বার বৈঠক হয়। সেই বৈঠক সফল হওয়ার পরই পরিস্থিতির পরিবর্তন ঘটে। উল্লেখযোগ্যভাবে, অতুল বরার বরাক সফরের পরদিনই আয়েশা কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত প্রকাশ্যে আনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *