শ্রীভূমিতে শান্তিপূর্ণভাবে ঈদ উৎসব উদযাপন করতে প্রশাসনিক সভা

Spread the news

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৮ মার্চ : শ্রীভূমিতে ঈদ-উল-ফিতার উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে বুধবার শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদীর পৌরহিত্যে তাঁর কার্যালয়ের সভাকক্ষে জেলার ঈদগাহ কমিটির কর্মকর্তাদের সাথে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা আয়ুক্ত এই উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে সকলের সহযোগিতা কামনা করেন। সভার সিদ্ধান্ত অনুসারে পুলিশ বিভাগ থেকে প্রতিটি ঈদগাহ বিশেষ করে সেটেলমেন্ট, শ্রীগৌরী, বদরপুর টাউন ঈদগাহ, দেউলিটিলা, আসিমগঞ্জ, বাঘের মোকাম ঈদগাহ ইত্যাদি স্থানে যেহেতু বিশাল জন সমাগম একত্রিত হয় তাই পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হবে। উৎসবের সময় জনসাস্থ্য কারিগরি বিভাগ থেকে দিনে তিন বার জল সরবরাহ করা সুনিশ্চিত করতে আহ্বান জানানো হয়। পাশাপাশি সেটেলমেন্ট টাউন ঈদগাহ ও দেওলিটিলা ঈদগাহে পানীয় জলের ব্যবস্থা রাখতে সিদ্ধান্ত হয়েছে।

বিদ্যুৎ বিভাগ থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি ঈদ উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সব ঈদগাহ ও মসজিদ কমিটিকে যানবাহন চলাচল ও ভীড় নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় জনগণ থেকে ভলান্টিয়ার নিয়োগ করতে আহ্বান জানানো হয়েছে। এদিকে উৎসবের সময় যাতে জনগন সুষ্ঠু ভাবে চলাচল করতে পারেন এবং যান বাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ বিভাগের যানবাহন নিয়ন্ত্রণ শাখা থেকে ট্রাফিক প্ল্যান তৈরি করা হবে। ঈদ উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে প্রতিটি রাজস্ব চক্রে চক্র আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিনের সভায় সিনিয়র পুলিশ সুপার লীনা দোলে, অতিরিক্ত জেলা আয়ুক্ত মারিয়া তানিম, অ্যাডিশনাল এসপি প্রণবজ্যোতি কলিতা, সার্কল অফিসার বিকাশ ছেত্রী, ডিএসপি মুকুট কাকতি, সহকারী আয়ুক্ত পূজা ডাওলাগাপু, হাবিবুর রহমান চৌধুরী, আজিজুর রহমান তালুকদার সহ বিভিন্ন ঈদগাহ ও মসজিদ কমিটির কর্তারা অংশ গ্রহণ করেন। এতে আইন শৃঙ্খলা জনিত কোনও পরিস্থিতিতে পুলিশ কন্ট্রোল রুম নম্বর ৮০৯৯৬৬২২৭৫ এ যোগাযোগ করতে আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *