বরাক তরঙ্গ, ২৮ ফেব্রুয়ারি : মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন জনস্বাস্থ্য কারিকরী (পিএইচই) বিভাগের এক অভিযন্তা। নিহত যুবকের নাম বিদ্যাজিৎ বরুয়া। জানা গেছে, শিবসাগর জেলার ভটিয়াপাড় এলাকার জাতীয় সড়কে এই শোকাবহ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তিনি প্রাণ হারান।
বিদ্যাজিৎ বরুয়ার অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শিবসাগর জেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী, বন্ধু ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের পরিবেশ বিরাজ করছে। তাঁর অকাল প্রয়াণে জনস্বাস্থ্য কারিকরী বিভাগেও শোক প্রকাশ করা




