সৈদপুরে ডিজায়ারের ধাক্কায় প্রাণ গেল যুবকের

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ ফেব্রুয়ারি : দ্রুত গতির ডিজায়ার বাহনের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের। শনিবার সন্ধ্যায় শিলচর-আইজল জাতীয় সড়কে সোনাইয়ের সৈদপুর চতুর্থ খণ্ডে কালীমন্দিরের সামনে ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়। স্থানীয় সূত্রে জানা, শিলচর দিক থেকে দ্রুত গতিতে আসা এএস ১১ পি ০৫৮৭ নম্বরের ডিজায়ার বাহনটি  সৈদপুর চতুর্থ খণ্ডে কালীমন্দিরের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বন্ধ চাট দোকানে ধাক্কা দেয়। সেসময় ওই দোকানের সামনে বেঞ্চে বসে থাকা স্থানীয় যুবক শ্যামল দাসকে সজোরে ধাক্কা দেয়। বছর ত্রিশের শ্যামল ঘটনাস্থলেই প্রাণ হারান। ডিজায়ারে থাকা এক যুবতীও জখম হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দৌঁড়ে এসে দেখতে পান শ্যামল মাটিতে পড়ে রয়েছে। গাড়ির ভেতর থাকা দুই যুবক ও যুবতী বাইরে রয়েছেন। স্থানীয়রা জানান, দুই যুবক মদ্যপ অবস্থায় ছিলেন। দু’জনের মধ্যে একজন সৈদপুরের বাসিন্দা রাজীব ও বাহনটিও তার বলে জানা যায়। যুবতী সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ডের বলে জানা যায়। তিনি অল্পবিস্তর জখম হন। যুবতীকে মেডিক্যালে পাঠানো হলেও দুই যুবক গা-ঢাকা দিতে সক্ষম হন।

দুর্ঘটনার খবর পেয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ ও ট্রাফিক পুলিশ পৌঁছে। পৌঁছে দমকল ইঞ্জিনও। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা কিছুক্ষণ জাতীয় সড়ক অবরোধ করলে পুলিশের হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয়। এরপর পুলিশ শ্যামলের নিথর উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যালের মর্গে পাঠায়।

উল্লেখ্য, সৈদপুর চতুর্থ খণ্ডের বাসিন্দা গীরিন্দ্র দাসের দ্বিতীয় ছেলে শ্যামল দাস। তিনি পেশায় রাজমিস্ত্রি। তাঁর অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *