বৃষ্টির অপেক্ষায় রাজ্যবাসী, ধূলিময় পরিবেশে জারি ইয়েলো অ্যালার্ট

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : বৃষ্টির আশায় দিন গুনছে রাজ্যবাসী। শদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত গোটা রাজ্যজুড়ে বিরাজ করছে ধূলিময় পরিবেশ। যদিও রবিবার উজনি অসমের বিভিন্ন প্রান্তে সামান্য বৃষ্টিপাত হয়েছে। সোমবার শোণিতপুর, যোরহাট, শিবসাগর এবং চরাইদেও জেলায় আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র ইয়েলো অ্যালার্ট জারি করেছে।

এছাড়াও মঙ্গলবারও শোণিতপুর, যোরহাট, শিবসাগর এবং চরাইদেও জেলায় ইয়েলো অ্যালার্ট জারি রাখা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, উল্লিখিত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছু কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। সোমবার আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র এই সতর্কবার্তা জারি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *