বরাক তরঙ্গ, ২২ মার্চ : ধনেহরি প্রথম খণ্ডে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের উপর দুষ্কৃতীদের পাথর নিক্ষেপের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার রাত সাড়ে দশটা নাগাদ একটি ঘরোয়া সভা শেষ করে বাড়ি থেকে বের হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে।
পাথরের আঘাতে সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ডের প্রাক্তন ওয়ার্ড কমিশনার তথা গ্রুপ সদস্য রাজিম উদ্দিন গুরুতরভাবে আহত হন। তাঁর মাথায় আঘাত লাগে বলে জানা গেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই সঙ্গে রাজনৈতিক মহলসহ বিভিন্ন মহলে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।



