কেন্দ্রে দ্বিতীয় পোলিং অফিসারের আকস্মিক মৃত্যু, প্রাণ হারালেন এক ভোটারও

Spread the news

বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : অসম বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের দিন একাধিক দুঃখজনক ঘটনা সামনে এসেছে। ৬৯ নম্বর নদুয়ার বিধানসভা কেন্দ্রের ২৩০ নম্বর ভোটকেন্দ্রে দেবেন হর নামে দ্বিতীয় পোলিং অফিসারের আকস্মিক মৃত্যু ঘটে। জানা গেছে, রঙাপাড়ার এই সহকারী শিক্ষক সকাল প্রায় ৭টা ৩০ মিনিটের সময় ভোটকেন্দ্রেই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পথেই তাঁর মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে, ভোটদান চলাকালীন আরেকটি অঘটন ঘটে গৌরীপুরে। ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হয় বাবর আলি নামের এক ব্যক্তির।

উল্লেখ্য, আজ সকাল ৭টা থেকে সমগ্র রাজ্যে শুরু হয়েছে অসম বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া। সকাল ৯টা পর্যন্ত রাজ্যে মোট ভোটদানের হার ছিল ১৭.৮৭ শতাংশ। বর্তমানে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *