বরাক তরঙ্গ, ৬ মার্চ : লক্ষীপুর ও কচুদরম থানার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ।বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে হেরোইনসহ এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে পুলিশ ১৫টি সাবান কেসে রাখা মোট ২১৮ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করে। এছাড়াও আটক ব্যক্তির কাছ থেকে একটি আইফোন ১৩ প্রো মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।
জানা গেছে, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ আরও তদন্ত শুরু করেছে।




